নাটোর প্রতিনিধি 

সৌদি আরবে সোফা কারখানায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের তিন প্রবাসীর পরিবারের মাঝে মোট ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) নিহত তিন প্রবাসীর পরিবারের সদস্যদের হাতে পৃথকভাবে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মোঃ তারেক রহমানের পক্ষ থেকে এবং নাটোর-২ আসনের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উদ্যোগে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ রহিম নেওয়াজ ও নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল, বিএনপির নেতা ও খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূট্টু উপস্থিত থেকে নিহতদের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন।
চেক প্রদানকালে শফিকুল ইসলাম বুলবুল নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে সরকার ও উপজেলা বিএনপি পরিবার সবসময় থাকবে। তাদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি।
আর্থিক সহায়তা পেয়ে নিহতদের স্বজনরা প্রধানমন্ত্রী, হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন