RCTV Logo নাটোর প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৬, ৬:১২ অপরাহ্ন

ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুরের পর নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ফল স্থগিত

ছবিঃ আরসিটিভি

নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ ও ভাঙচুরের পর জেলার চার উপজেলার নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয় থেকে এক আদেশে লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার নিয়োগের ফলাফল স্থগিত করা হয়।
রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ বাস্তবায়নের জন্য নাটোর জেলার চার উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই ফলাফল স্থগিত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

এর আগে বুধবার (১২ আগস্ট) দুপুরে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় প্রকাশিত নিয়োগের ফলাফলে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে ইউএনও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় তারা অফিসের প্লাস্টিকের চেয়ার, ফুলের টব ও ইউএনও কার্যালয়ের বারান্দার গেট ভাঙচুর করেন। বিক্ষোভকারীদের অবস্থানের কারণে ইউএনও নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।

বিক্ষোভকারীরা ফলাফল স্থগিতের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে বিকেল ৪টার দিকে ইউএনও কার্যালয় ত্যাগ করেন।
এদিকে, বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই উপজেলায় অন্তত ছয়জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে জানা গেছে। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তারা দাবি করেছিলেন, মেধার ভিত্তিতে সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে এর পরদিনই জেলার চার উপজেলার ফলাফল স্থগিতের আদেশ আসে।

নাটোর জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে চারটি উপজেলার নিয়োগের ফলাফল স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা পাওয়া গেলে তা জানিয়ে দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত: ৬ দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা

ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধস, নিহত ৫

চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, তারা মিয়া নামের একজন নিহত

লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

‎হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

লালমনিরহাটে স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন পুলিশ

ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুরের পর নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ফল স্থগিত

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতির সাথে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ের নাট্যমঞ্চ থেকে রাজনীতির মহামঞ্চ, বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

১০

নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

এনজো ফার্নান্দেজকে নিয়ে চেলসির চূড়ান্ত সিদ্ধান্ত

১২

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

১৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে আনন্দ

১৪

গাইবান্ধায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৫

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী

১৬

মেঘনা নদীতে ডুবে গেল ট্রলার, ৬ জেলে উদ্ধার

১৭

সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা বাড়াতে পঞ্চগড়ে নতুন বিওপি স্থাপন

১৮

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

১৯

সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

২০