RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

এক যুগ পর রোমে গান গাইবেন জেমস

ছবিঃ সংগৃহীত

ইতালির রাজধানী রোমে এক যুগ পর আবারও গান পরিবেশন করতে যাচ্ছেন নগরবাউল জেমস। তার এ বহুল প্রতীক্ষিত কনসার্টকে সামনে রেখে সাংবাদিক, স্পনসর ও বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ‘গেট টুগেদার ও প্রেস কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে রোমের একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, স্পনসর এবং বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজক হোসাইন আহমেদ মোয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে জেমস সাংবাদিক ও অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
দীর্ঘ এক যুগ পর রোমে আবারও গান পরিবেশন করতে যাওয়ায় নিজের আনন্দ ও উচ্ছ্বাসের কথা জানান জেমস। একই সঙ্গে সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনের প্রস্তুতি নেওয়ার জন্য তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে জেমস বাংলাদেশের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। পাশাপাশি বাংলা সংস্কৃতিকে নতুন প্রজন্মের শিল্পীরা আরও সামনে এগিয়ে নিয়ে যাবে- এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এ সময় প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার কথাও তুলে ধরেন জনপ্রিয় এ শিল্পী।

দীর্ঘ এক যুগ পর নগরবাউল জেমসের রোমে প্রত্যাবর্তনকে ঘিরে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রিয় শিল্পীর কণ্ঠে জনপ্রিয় গানগুলো সরাসরি উপভোগ করার অপেক্ষায় রয়েছেন রোমের সংগীতপ্রেমীরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত: ৬ দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা

ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধস, নিহত ৫

চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, তারা মিয়া নামের একজন নিহত

লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

‎হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

লালমনিরহাটে স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন পুলিশ

ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুরের পর নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ফল স্থগিত

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতির সাথে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ের নাট্যমঞ্চ থেকে রাজনীতির মহামঞ্চ, বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

১০

নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

এনজো ফার্নান্দেজকে নিয়ে চেলসির চূড়ান্ত সিদ্ধান্ত

১২

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

১৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে আনন্দ

১৪

গাইবান্ধায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৫

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী

১৬

মেঘনা নদীতে ডুবে গেল ট্রলার, ৬ জেলে উদ্ধার

১৭

সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা বাড়াতে পঞ্চগড়ে নতুন বিওপি স্থাপন

১৮

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

১৯

সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

২০