RCTV Logo বিনোদন ডেস্ক
১২ অগাস্ট ২০২৬, ৪:৪০ অপরাহ্ন

দুই দশক পর সিনেমার গানে ফিরলেন পথিক নবী

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় ‘আমার কেন পাখির মতো মন’ গানটি গাওয়ার পর আর কোনো চলচ্চিত্রে প্লেব্যাকে শোনা যায়নি তাঁর কণ্ঠ।

প্রায় ২২ বছর পর সৈয়দ শমসের তারিফের ‘মাটি’ সিনেমার গান দিয়ে ফের চলচ্চিত্রের গানে ফিরলেন তিনি।

‘মাটির পুতুল’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন পথিক নবী। গানটির কথা ও সুর করেছেন আবেগী জাকির। সংগীতায়োজন করেছেন জিমি শাহ।

গত ২৭ জুলাই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

পথিক নবীকে দিয়ে গানটি গাওয়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে নির্মাতা সৈয়দ শমসের তারিফ বলেন, ‘মাটির পুতুল ফোক প্যাটার্নের একটি গান। ট্র‍্যাক রেডি হওয়ার পর আমাদের সবার কাছেই মনে হয়েছে গানটি পথিক নবীকে দিয়ে গাওয়ালে ভালো হবে। মনে হচ্ছিল, গানটি যেন তাঁরই জন্য তৈরি হয়েছে।

পরবর্তী সময়ে যোগাযোগ করে মিউজিক ট্র‍্যাকটি তাঁকে পাঠানো হয়। তিনি শুনে খুবই পছন্দ করেন। গত ২৭ জুলাই গানটি রেকর্ডিং হয়েছে। অসাধারণ গেয়েছেন তিনি। আশা করি, আমাদের দর্শকদেরও গানটি ভালো লাগবে।

দীর্ঘ সময় পর সিনেমার গানে ফিরতে পেরে উচ্ছ্বসিত পথিক নবীও। ভালো কথা ও সুরের গান পেলে ভবিষ্যতে নিয়মিত প্লেব্যাকে কণ্ঠ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন এই শিল্পী।

এদিকে, গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘মাটি’। ‘মাটি’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাফাহ নানজিবা তোরসা, আলভী মামুন, এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম, আশিক সরকারসহ আরও অনেকে।

নির্মাতা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে ‘মাটি’ সিনেমাটির।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপারকে দলে ভিড়িয়ে ম্যান সিটির চমক

‎বিরলে এসএসসিতে সাফল্যের ঝলক, গোল্ডেন এ প্লাস পেয়ে উপজেলায় প্রথম রুপন্তি

দুই দশক পর সিনেমার গানে ফিরলেন পথিক নবী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে লালমনিরহাটে একটি করে গাছের চারা রোপণ করল অদম্য যুব সংগঠন

পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে পড়লেন জামায়াত নেতারা

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২৭

মহাকাশে ধান চাষে বড় মাইলফলক অর্জন চীনের

১০

বিআরটিএ-র অধীনে লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

১১

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

১২

ঢামেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ ফেলে পালাল ২ ব্যক্তি

১৩

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

১৪

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো, সিআর সেভেন এখন আর্জেন্টিনার জামাই

১৫

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১৬

বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৭

নাটোরে ৩৫ বছর বেদখলে থাকা ১৪ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

১৮

বিশ্ব হাতি দিবস আজ

১৯

মন্ত্রী পদ ছাড়ছেন মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নের অপেক্ষা

২০