RCTV Logo নাটোর প্রতিনিধি
১১ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

নাটোরে মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণ

ছবিঃ আরসিটিভি

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এতে ট্রাক থেকে বিপুল পরিমাণ তরল নাইট্রোজেন বের হয়ে আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়া বা কুয়াশার মতো গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার বনপাড়া এলাকার মোল্লা হোটেল সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, ট্রাকটি যশোরের বেনাপোল থেকে তরল নাইট্রোজেন নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বাইপাস এলাকায় মোল্লা হোটেলের সামনে পৌঁছালে হঠাৎ বিকট শব্দ হয়। এতে ট্রাকের একটি অংশ ছিদ্র হয়ে তরল নাইট্রোজেন বের হতে শুরু করে। ট্রাকটিতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের তরল নাইট্রোজেন ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে তা সম্পূর্ণ বের হয়ে যায়।

মোল্লা হোটেলের মালিক শাহেদ আলী মোল্লা বলেন, ট্রাকটি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দ হয়। মুহূর্তের মধ্যে সাদা কুয়াশার মতো ঘন গ্যাস চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিরাপত্তার জন্য সবাই দ্রুত দূরে সরে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৫ জুলাই একই মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব

বার্সেলোনায় যেতে নতুন কৌশল আলভারেজের

বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত

ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

নাটোরে হালতির বিলে ঝড়ের তাণ্ডব, বাবার চোখের সামনেই ডুবে গেল ছেলে

প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার

ধাপেরহাটে যুবদল নেতা স্বপনের জানাজায় হাজারো মানুষের ঢল

‎লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ইস্কাপ সিরাপ, ইয়াবা ও হেরোইন জব্দ

আইম্যাক্সে নির্মিত হচ্ছে ‘বারাণসী’, মুক্তিতে বড় সংকট

১০

‎কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

১১

নাটোরে মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণ

১২

দেশে স্বর্ণের দাম আবারও বাড়ল

১৩

চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১৪

সরাসরি বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের

১৫

লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুন

১৬

রাষ্ট্রপতি নির্বাচন চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

১৭

হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের

১৮

আজ ১১ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ১১ আগস্ট ২০২৬

২০