RCTV Logo স্পোর্টস ডেস্ক
১০ অগাস্ট ২০২৬, ১:০২ অপরাহ্ন

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ হেড

ছবিঃ সংগৃহীত

ঘাম ঝরিয়ে অস্ট্রেলিয়ায় নিজেদের প্রস্তুত করার ম্যাচে বাংলাদেশ হতাশ করেছে। প্রথম ইনিংসে আড়াইশ ছাড়িয়েছে কেবল মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ভর করে। আর দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানেই অলআউট হয়ে ইনিংস ব্যবধানে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে হেরেছে তারা।

টেস্ট সিরিজের আগে একমাত্র ওয়ার্মআপ ম্যাচে বাংলাদেশের বড় পরাজয়। নিশ্চয় তাদের মনোবলে বড় আঘাত লেগেছে! অস্ট্রেলিয়া ওপেনার ট্রাভিস হেড এই ম্যাচের ফল দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ।

সোমবার অস্ট্রেলিয়ার অনুশীলন সেশনের আগে হেড বলেন, বাংলাদেশের ওয়ার্মআপ ম্যাচে হারকে তাদের সামর্থ্যের আসল প্রতিফলন হিসেবে নেওয়া উচিত নয়। তার কথা, ‘প্রস্তুতি ম্যাচগুলো এমনই। কয়েক বছর ধরে আমিও এমন সাধারণ কিছু ম্যাচ খেলেছি। তারা সবসময় চ্যালেঞ্জিং কারণ মানসিকভাবে আপনার মনোযোগ হয়তো অন্য কোথাও থাকে।’

বাংলাদেশ প্রথম ইনিংসে ২৬৩ রান করেছিল। মিরাজ করেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে তাদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন হেড। তার বিশ্বাস, বাংলাদেশ দ্রুত মূল সিরিজে তাদের মনোযোগ ফেরাবে। তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বাংলাদেশ খেলোয়াড়রা বৃহস্পতিবারের ম্যাচ নিয়েই ভাববে। ওই ম্যাচ থেকে বেরিয়ে আসতে যা প্রয়োজন সেটাই চিন্তা করবে তারা।’

এই ওপেনার বললেন, ‘প্রথম ইনিংসে তারা ভালো খেলেছিল। প্রায় ২৭০ রান করেছিল এবং একটি শতকও ছিল। হয়তো ফলাফলটা বাইরে থেকে হতাশাজনক লাগছে। তারাও সম্ভবত একটু হতাশ। কিন্তু ভেতরে ভেতরে দল হিসেবে তাদের মনোযোগ থাকবে বৃহস্পতিবারের দিকে।’

এই দুই টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশ প্রায় ২৩ বছরে প্রথমবার অস্ট্রেলিয়ায় লাল বলের ক্রিকেট খেলবে। ২০১৭ সালের পর টেস্টে প্রথমবার দেখা হচ্ছে দুই দলের।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের পর মারা গেলেন মা, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা

‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

এবারের এসএসসি পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি

এ বছর এসএসসিতে সব থেকে বেশি ফেল করেছে ইংরেজি ও গণিতে

অলসদের দিন আজ

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ হেড

লালমনিরহাটে র‍্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং

এসএসসি-সমমান পরীক্ষায় ফেল করেছে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

পাসের হার জিপিএ-৫ দুটিতেই এগিয়ে মেয়েরা

১০

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: তারেক রহমান

১১

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১২

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

১৩

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

১৪

এক মাসের মেয়েকে আর কোলে নেওয়া হলো না শামীমের, সৌদির আগুনে পুড়ে নিভল স্বপ্ন

১৫

এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা

১৬

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি

১৭

হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন

১৮

সর্বনিম্ন পাসের হার মাদ্রাসা বোর্ডে, কমেছে জিপিএ-৫ও

১৯

‎এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী‎

২০