RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ অগাস্ট ২০২৬, ২:০০ অপরাহ্ন

ছেলের পর মারা গেলেন মা, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে এবার মারা গেলেন মা বিউটি আক্তার। এর আগে প্রাণ হারিয়েছে তার ৮ বছরের ছেলে মারুফ। পরিবারের একমাত্র জীবিত সদস্য বাবা মাইদুল ইসলামও গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১০ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বিউটি আক্তারের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন ও সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় বিউটি আক্তারের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় কয়েক দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে শনিবার দুপুরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বিউটির ৮ বছরের ছেলে মারুফ। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুটির শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। এদিকে স্ত্রী ও সন্তানকে হারিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পরিবারের কর্তা মাইদুল ইসলাম। পেশায় তিনি রাজমিস্ত্রি। তার শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক।

গত শুক্রবার সকালে বন্দরের কুড়িপাড়া-চাপাতলী এলাকার একটি টিনের ভাড়া বাসায় ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা মাইদুল, তার স্ত্রী বিউটি ও ছেলে মারুফ দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত বিউটি ও তার পরিবারের গ্রামের বাড়ি নাটোরে। কাজের সন্ধানে প্রায় এক বছর আগে তারা নারায়ণগঞ্জের বন্দরে এসে কুড়িপাড়া-চাপাতলী এলাকায় একটি টিনের ঘর ভাড়া নেন।

ঘটনার পর প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজকেই বিস্ফোরণের কারণ হিসেবে ধারণা করে ফায়ার সার্ভিস। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, টিনের ঘরটির পাশেই ছিল রান্নাঘর। সেখানে তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস বের হয়ে ঘরের ভেতরে জমে যায়। পরে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের পর মারা গেলেন মা, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা

‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

এবারের এসএসসি পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি

এ বছর এসএসসিতে সব থেকে বেশি ফেল করেছে ইংরেজি ও গণিতে

অলসদের দিন আজ

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ হেড

লালমনিরহাটে র‍্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং

এসএসসি-সমমান পরীক্ষায় ফেল করেছে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

পাসের হার জিপিএ-৫ দুটিতেই এগিয়ে মেয়েরা

১০

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: তারেক রহমান

১১

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১২

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

১৩

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

১৪

এক মাসের মেয়েকে আর কোলে নেওয়া হলো না শামীমের, সৌদির আগুনে পুড়ে নিভল স্বপ্ন

১৫

এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা

১৬

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি

১৭

হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন

১৮

সর্বনিম্ন পাসের হার মাদ্রাসা বোর্ডে, কমেছে জিপিএ-৫ও

১৯

‎এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী‎

২০