RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন

ছবিঃ সংগৃহীত

বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম সেলের তৎপরতায় ৬৯টি হারানো মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ৪-এপিবিএন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মালামাল ও টাকা মালিকদের হাতে তুলে দেন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) শহীদ আবু সরোয়ার।

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গত জুলাই মাসে বগুড়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হারানো বিভিন্ন ব্র্যান্ডের ৬৯টি মোবাইল ফোন উদ্ধার করে সাইবার ক্রাইম সেল, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৭৪ হাজার ৭১৬ টাকা। এছাড়া বিকাশ ও অন্যান্য মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া দুটি ঘটনার তদন্ত করে মোট ৪৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

রোববার আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ও অর্থ হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪-এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মধুসুদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার তৌফিকুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার নাসির উদ্দীন মন্ডলসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা।

দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন এবং প্রতারিত হওয়া টাকা ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
৪-এপিবিএন বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) শহীদ আবু সরোয়ার বলেন, কেবল মোবাইল ও অর্থ উদ্ধারই নয়, গত জুলাই মাসে সাইবার ক্রাইম সেল বেশ কিছু প্রশংসনীয় কাজ করেছে। এরমধ্যে রয়েছে অপরাধের শিকার হওয়া ৩ জন ভুক্তভোগীকে উদ্ধারে সহায়তা করা। এছাড়া হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইমো হ্যাকিংয়ের মতো জটিল প্রযুক্তিগত অপরাধের সমাধান এবং সাইবার বুলিং বা অনলাইনে হয়রানির শিকার ভুক্তভোগীদের আইনি ও প্রযুক্তিগত সেবা দিয়েছে এই সেল।

তিনি আরও বলেন, সাইবার অপরাধ সংক্রান্ত যেকোনো সহযোগিতা ও পরামর্শের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়নের বগুড়া সাইবার ক্রাইম সেল সবসময় প্রস্তুত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাসের হার জিপিএ-৫ দুটিতেই এগিয়ে মেয়েরা

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: তারেক রহমান

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

এক মাসের মেয়েকে আর কোলে নেওয়া হলো না শামীমের, সৌদির আগুনে পুড়ে নিভল স্বপ্ন

এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি

হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন

সর্বনিম্ন পাসের হার মাদ্রাসা বোর্ডে, কমেছে জিপিএ-৫ও

১০

‎এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী‎

১১

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নাটোরের ৩ প্রবাসীর মৃত্যু

১২

নামাজের সময়সূচি – ১০ আগস্ট ২০২৬

১৩

আজ ১০ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৪

বিশ্বমঞ্চের কূটনীতি চর্চায় পঞ্চগড়ের শিক্ষার্থীরা, অনুষ্ঠিত PMUN কর্মশালা

১৫

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‎পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করলেন লালমনিরহাটের পুলিশ সুপার

১৭

গোবিন্দগঞ্জে নদীগর্ভে বিলীন বৈদ্যুতিক খুঁটি

১৮

পীরগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৯

গাইবান্ধার বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

২০