আরসিটিভি ডেস্ক 

গাইবান্ধা-বালাসী সড়কের রউফ মিয়ার ইটভাটা সংলগ্ন এলাকায় এক রিকশা আরোহীর হাত-পা বেঁধে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের পূর্বপাড়ার গফুর মার্কেট থেকে এক ব্যক্তি রিকশাযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে গাইবান্ধা-বালাসী সড়কের একটি নির্জন স্থানে পৌঁছালে ছিনতাইকারীরা তার গতিপথ রোধ করে। পরে তার হাত-পা বেঁধে সঙ্গে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, গাইবান্ধা-বালাসী সড়কের এই ফাঁকা অংশটিতে প্রায় প্রতিদিনই ছিনতাই ও বেপরোয়া অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। এতে করে এই সড়ক দিয়ে রাতে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন