RCTV Logo ডেস্ক রিপোর্ট
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

মধ্যরাতের প্রেস ব্রিফিংয়ে পদত্যাগের প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হলে মধ্যরাতেই বিক্ষোভ-মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘ব্যর্থ’ দাবি করে রবিবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চান তারা।

এর কিছুক্ষণ পরেই রাত ৩টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় তার পদত্যাগের দাবির বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমার পদত্যাগের দাবি তো আজই প্রথম না।

তারা যে কারণে আমার পদত্যাগ দাবি করে, ‘ আমি যদি সে বিষয়গুলো উন্নতি করে দিতে পারি… তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন থাকছে না। ’

রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে ডাকা এই জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, যারা তার পদত্যাগ চাইছেন, তারা মূলত চাইছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয়, এই ব্যবস্থা আমি করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে।‘

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তারা কাজ করছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত, অপারেশন ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।’

মা-বোনদের ভয়ের কোনো কারণ নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মা বোনদের বিষয়ে সব সময় আমরা অবগত আছি।

তাদের কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সেদিকে আমরা ও আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছি।’
এসময় তারা, ‘জুলাই রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’, ‘এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’ ,’মা-বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’, সারা দেশে সন্ত্রাস কেন, প্রশাসন জবাব দে’,সহ একাধিক স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, সারা দেশে চলমান চাঁদাবাজি, ছিনতাই, খুন, ধর্ষণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। ফলে তার এই পদে থাকার আর কোনো যোগ্যতা নেই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

গাইবান্ধায় মজুতে রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

দেড় মাস বয়সী বাচ্চা কোলে থাকা যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

‘জুলাই থেকে শিক্ষার্থীদের ব্যাগ-ড্রেস দেওয়া শুরু’

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

পাবনায় সন্ত্রাসীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

মুন্সীগঞ্জে মরদেহ চুরির শঙ্কায় সন্তানের কবর পাহারায় বাবা

কুমিল্লায় র‍্যাবের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার অপহরণকারী

১০

‘ফুটবলের রাজপুত্র’ কাকার জন্মদিন আজ

১১

সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা

১২

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রামে তিন পেসার

১৩

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৪ লাখ ডলারের ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

১৪

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৫

১১৪ বছরে যা হয়নি, সেই লজ্জাজনক নজির এবার গড়ল চেলসি

১৬

বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পেল ইন্দোনেশিয়া

১৭

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

১৮

এমবাপে ও ভিনিসিয়ুসের গোলে জয়ের ধারায় ফিরল রিয়াল

১৯

হামলাকারীকে সাহায্য করার দায়ে তদন্তের মুখে চ্যাটজিপিটি

২০