RCTV Logo স্পোর্টস ডেস্ক
৪ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা

ছবিঃ সংগৃহীত

স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো–এর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, চলতি সপ্তাহেই বার্সেলোনায় গিয়ে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আলভারেজের এজেন্টরা। লক্ষ্য, সম্ভাব্য দলবদল কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে একটি পরিকল্পনা নির্ধারণ করা।

কয়েক মাস ধরেই বার্সেলোনার দলবদল পরিকল্পনার শীর্ষে রয়েছেন ২৬ বছর বয়সী জুলিয়ান আলভারেজ। আক্রমণভাগে নতুন প্রাণ সঞ্চারের পাশাপাশি ভবিষ্যৎ দল গঠনের অন্যতম ভিত্তি হিসেবেও তাকে দেখছে কাতালান ক্লাবটি।

কিন্তু আতলেতিকো মাদ্রিদ এখনো নিজেদের অবস্থান বদলায়নি। আলভারেজকে বিক্রির ব্যাপারে কোনো আলোচনা করতেও আগ্রহ দেখাচ্ছে না স্প্যানিশ ক্লাবটি। ফলে সম্ভাব্য দলবদল কার্যত স্থবির হয়ে আছে।

এই পরিস্থিতিতে আলভারেজের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে নতুন পথ খুঁজছে বার্সেলোনা। ক্লাবটির ধারণা, খেলোয়াড়ের পক্ষ থেকেও যদি স্পষ্ট বার্তা আসে, তাহলে আলোচনা নতুন মোড় নিতে পারে।

সে কারণেই আলভারেজকে প্রকাশ্যে বার্সেলোনায় যোগ দেয়ার ইচ্ছা জানাতে উৎসাহিত করছে কাতালান ক্লাবটি। এমনটি হলে বর্তমানে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব বাড়িয়ে ১১৫ মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে প্রস্তুত বার্সেলোনা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার

৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার

১২ মাসের মধ্যে সর্বোচ্চ রফতানি আয় জুলাইয়ে

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা

নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস, প্রশ্নবিদ্ধ ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

২৬ দিন ধরে নিখোঁজ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা জেলিন

অভিনেত্রী রিনা রহমান আর নেই

গাইবান্ধায় সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

১০

আজ ০৪ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ০৪ আগস্ট ২০২৬

১২

রংপুরে ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটারে চু‌রি ১৪০ মিলি অকটেন

১৩

নাটোরে নকল টাইলস ক্লিনার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৪

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

১৫

বালাশী-বাহাদুরাবাদ সড়ক ও রেল সেতু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও গণসমাবেশ

১৬

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পূর্বনির্ধারিত জায়গায় স্থাপনের দাবিতে মানববন্ধন

১৭

আরপিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিয়োগ পরীক্ষায় প্রতারণা চক্রের ৪ সদস্যসহ গ্রেফতার ২৬

১৮

চিলিতে ভোজিনহা, উষ্ণ অভ্যর্থনা দিলেন সমর্থকরা

১৯

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু 

২০