RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

গাইবান্ধায় সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষধর সাপের ছোবলে আজাদুল ইসলাম ঘুটু (২৮) নামে এক সাপুড়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে সাপের ছোবলে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

​নিহত আজাদুল ইসলাম উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল (শিয়ালগাড়া) গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই খেলায় প্রদর্শনের প্রস্তুতি হিসেবে সোমবার বিকেলে নতুন একটি বিষধর সাপ ধরেন আজাদুল। পরে সাপটিকে আয়ত্তে আনার কসরত করার সময় সেটি তাঁকে দংশন করে। এতে তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন।

​ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিষ নামানোর উদ্দেশ্যে পার্শ্ববর্তী রাজা বিরাট এলাকার শিবসমুদ্রে এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক চলাকালীন সন্ধ্যার দিকে তিনি মারা যান।

​এলাকাবাসী জানান, গত কয়েক দিন ধরে ‘পাতা খেলা’ উপলক্ষে কলাগাছে সাপ পেঁচিয়ে নানা কসরত দেখাচ্ছিলেন আজাদুল। মঙ্গলবারের আসরে দর্শকদের চমক দিতে নতুন সাপটি নিয়ে প্রস্তুতি নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ মাসের মধ্যে সর্বোচ্চ রফতানি আয় জুলাইয়ে

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা

নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস, প্রশ্নবিদ্ধ ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

২৬ দিন ধরে নিখোঁজ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা জেলিন

অভিনেত্রী রিনা রহমান আর নেই

গাইবান্ধায় সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

আজ ০৪ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৪ আগস্ট ২০২৬

১০

রংপুরে ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটারে চু‌রি ১৪০ মিলি অকটেন

১১

নাটোরে নকল টাইলস ক্লিনার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১২

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

১৩

বালাশী-বাহাদুরাবাদ সড়ক ও রেল সেতু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও গণসমাবেশ

১৪

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পূর্বনির্ধারিত জায়গায় স্থাপনের দাবিতে মানববন্ধন

১৫

আরপিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিয়োগ পরীক্ষায় প্রতারণা চক্রের ৪ সদস্যসহ গ্রেফতার ২৬

১৬

চিলিতে ভোজিনহা, উষ্ণ অভ্যর্থনা দিলেন সমর্থকরা

১৭

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু 

১৮

পরিচ্ছন্ন দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা

২০