RCTV Logo স্পোর্টস ডেস্ক
৪ অগাস্ট ২০২৬, ১:১০ অপরাহ্ন

৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার

ছবিঃ সংগৃহীত

ব্রাজিল ফুটবল দলে নেইমার অধ্যায়টা শেষ বলেই ধরে নেওয়া হচ্ছে। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলয় নরওয়ের কাছে হারের পরই তিনি জানিয়ে দিয়েছিলেন, সে অধ্যায়টা শেষ। এরপর আর সে বিষয়ে কথা বলেননি।

এবার তিনি ফুটবলকেই বিদায় বলার দ্বারপ্রান্তে চলে এসেছেন। বয়স মোটে ৩৪, এই সময়ে এসে ফুটবলকে বিদায় বলে দেওয়ার ভাবনা চলে এসেছে নেইমারের মাথায়।

সে বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তিনি জানান ডিসেম্বরে সান্তোসের সঙ্গে চুক্তিটা শেষ হলেই সে বিষয়ে ভাববেন তিনি।

তিনি বলেন, ‘আমি জানি না আর কতদিন খেলব। এখনও থামার কথা ভাবছি না, এমনকি কতদিন চালিয়ে যাব সেটাও জানি না।’

তিনি আরও যোগ করেন, ‘ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি সেই চুক্তি পূরণ করতে চাই, যতটা সম্ভব ভালোভাবে সান্তোসের জার্সির সম্মান রাখতে চাই। এরপর চুক্তি শেষ হলে ভাবব, সান্তোসে থাকব নাকি চলে যাব, নাকি খেলা বন্ধ করে দেব, নাকি চালিয়ে যাব।’

নেইমার তার ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন সান্তোসের হয়ে। সেখান থেকে বার্সেলোনায় পাড়ি জমান ২০১৩ সালে, সেখানেই ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়টা কাটিয়েছিলেন তিনি, বার্সেলোনাকে জিতিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ।

এরপর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান ২০১৭ সালে। ৬ মৌসুম সে ক্লাবে থাকলেও সেখানে তার সেরা সময়ের ঝলক দেখা গেছে মেরেকেটে ২ বছর। ২০২০ সালে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর খুব কাছে চলে গিয়েছিলেন তিনি।

এরপর থেকেই তার ক্যারিয়ার চলছে উল্টোরথে। ২০২৩ সালে আল হিলালে যোগ দেন তিনি। সেখানে চোটের কারণে মোটে ৬ ম্যাচ খেলতে পেরেছেন ব্রাজিল তারকা। সবশেষে সান্তোসে যোগ দিয়েছেন তিনি।

২০০৯ সালে ক্যারিয়ার শুরু করা নেইমার এখন পর্যন্ত খেলেছেন ৬৩৭ ম্যাচে। এই সময়ে তিনি গোল করেছেন ৩৭৯টি, করিয়েছেন ২৩৪ গোল।

সেই যাত্রাও এখন শেষ হওয়ার খুব কাছে অবস্থান করছে। ডিসেম্বরে চুক্তি শেষ হলেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার। সেটা হলে ফুটবলের অমিত প্রতিভাধর আরেক ফুটবলারের ক্যারিয়ার শেষ হয়ে যাবে মোটে ৩৪ বছর বয়সেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনফান্তিনোকে বাঁচাতে ‘সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে’ চেষ্টা করবেন ট্রাম্প

আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার

৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার

১২ মাসের মধ্যে সর্বোচ্চ রফতানি আয় জুলাইয়ে

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা

নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস, প্রশ্নবিদ্ধ ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

২৬ দিন ধরে নিখোঁজ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা জেলিন

অভিনেত্রী রিনা রহমান আর নেই

১০

গাইবান্ধায় সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

১১

আজ ০৪ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ০৪ আগস্ট ২০২৬

১৩

রংপুরে ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটারে চু‌রি ১৪০ মিলি অকটেন

১৪

নাটোরে নকল টাইলস ক্লিনার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

১৬

বালাশী-বাহাদুরাবাদ সড়ক ও রেল সেতু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও গণসমাবেশ

১৭

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পূর্বনির্ধারিত জায়গায় স্থাপনের দাবিতে মানববন্ধন

১৮

আরপিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিয়োগ পরীক্ষায় প্রতারণা চক্রের ৪ সদস্যসহ গ্রেফতার ২৬

১৯

চিলিতে ভোজিনহা, উষ্ণ অভ্যর্থনা দিলেন সমর্থকরা

২০