RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৬, ৬:২৬ অপরাহ্ন

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পূর্বনির্ধারিত জায়গায় স্থাপনের দাবিতে মানববন্ধন

ছবিঃ আরসিটিভি

জেলা শহরের সন্নিকটে পুর্ব নির্ধারিত স্থান নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যম্পাস  স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সচেতন নাগরিক আমরা জনগন এর ব্যানারে কুড়িগ্রাম-চিলমারী সড়কের আমিন বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অবসর প্রাপ্ত শিক্ষক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের মানুষজন অংশ নেন।

মাববন্ধনে বক্তারা বলেন, রেল- নৌ ও পাকা সড়ক পথ, মাটির গুনাগুন নিরীক্ষাসহ সকল কার্যক্রম সম্পন্ন করে নালিয়ার দোলায় কৃষি বিশ্ব বিদ্যালয় স্থাপানের সুপারিশ করা হলেও অজানা কারনে তা কার্যকর না হওয়ায় জেলার উন্নয়ন বাধাগ্রস্থ হওয়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। তাই অনতিবিলম্বে পুর্ব নির্ধারিত স্থান নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জোর দাবি জানান।

উল্লেখ্য ২০২০ সালের ২১ ডিসেম্বর ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর খসড়া অনুমোদন হয়। এরপর ২০২১ সালের ২২শে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ব বিদ্যালয়টির পাঠদান শুরু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটারে চু‌রি ১৪০ মিলি অকটেন

নাটোরে নকল টাইলস ক্লিনার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

বালাশী-বাহাদুরাবাদ সড়ক ও রেল সেতু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও গণসমাবেশ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পূর্বনির্ধারিত জায়গায় স্থাপনের দাবিতে মানববন্ধন

আরপিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিয়োগ পরীক্ষায় প্রতারণা চক্রের ৪ সদস্যসহ গ্রেফতার ২৬

চিলিতে ভোজিনহা, উষ্ণ অভ্যর্থনা দিলেন সমর্থকরা

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু 

পরিচ্ছন্ন দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা

১০

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

১১

গলাকেটে যুবককে রেললাইনের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা 

১২

নীলফামারীর এক মেলায় মিলছে চার সেবা

১৩

ঢাকায় রেল দুর্ঘটনায় ঠাকুরগাঁওয়ের স্কুলছাত্র তূর্যের মৃত্যু, এলাকায় শোক

১৪

বক্স অফিসে হলিউড দানবদের মুখোমুখি শাহরুখ

১৫

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার

১৬

বিরলে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭

প্যারিস মাতালেন নগর বাউল জেমস

১৮

রমেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

বক্স অফিসে ঝড় তুলছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

২০