RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩ অগাস্ট ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

রংপুরে ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটারে চু‌রি ১৪০ মিলি অকটেন

ছবিঃ সংগৃহীত

রংপুরে বেশ কয়েকটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে নির্ধারিত মূল্য আদায় করলেও পরিমাপে কম তেল দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতি ১০ লিটারে ৫০-১৪০ মিলিলিটার অকটেন, ডিজেল ও পেট্রোল কম দেওয়া হয়। এভাবে অভিনব কায়দায় জ্বালানি তেল পরিমাপে কম দিয়ে ভোক্তার পকেট কাটার অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন।

সোমবার (৩ আগস্ট) দুপুরে রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে মেসার্স সিটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তেল চুরির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। সিটি ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটারে চু‌রি করছে ১৪০ মিলিলিটার অকটেন।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী  ম্যাজিস্ট্রেট তানজিনা কবির ও কাজী মো. শাহান নেতৃত্ব দেন।

একই দিনে অভিযানচলাকালীন নগরীর কাচারি বাজারে স্কাউটস ভবন-সংলগ্ন মেসার্স তাজিয ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং  আল মদিনা লাইভ বেকারিকে হোয়াইট ব্রেড ও বিস্কুটের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য উদ্বুদ্ধকরণ করা হয়।

এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম, পরিদর্শক (মেট্রোলজি) মো. আলমাস মিয়া ও মো. নাসির উদ্দিন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআইয়ের কর্মকর্তাগণ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটারে চু‌রি ১৪০ মিলি অকটেন

নাটোরে নকল টাইলস ক্লিনার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

বালাশী-বাহাদুরাবাদ সড়ক ও রেল সেতু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও গণসমাবেশ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পূর্বনির্ধারিত জায়গায় স্থাপনের দাবিতে মানববন্ধন

আরপিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিয়োগ পরীক্ষায় প্রতারণা চক্রের ৪ সদস্যসহ গ্রেফতার ২৬

চিলিতে ভোজিনহা, উষ্ণ অভ্যর্থনা দিলেন সমর্থকরা

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু 

পরিচ্ছন্ন দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা

১০

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

১১

গলাকেটে যুবককে রেললাইনের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা 

১২

নীলফামারীর এক মেলায় মিলছে চার সেবা

১৩

ঢাকায় রেল দুর্ঘটনায় ঠাকুরগাঁওয়ের স্কুলছাত্র তূর্যের মৃত্যু, এলাকায় শোক

১৪

বক্স অফিসে হলিউড দানবদের মুখোমুখি শাহরুখ

১৫

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার

১৬

বিরলে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭

প্যারিস মাতালেন নগর বাউল জেমস

১৮

রমেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

বক্স অফিসে ঝড় তুলছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

২০