RCTV Logo স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার আজিঙ্ক রাহানে। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী এই ব্যাটার নিজের এই সিদ্ধান্তের কথা জানান।

২০১১ সালে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রাহানে মূলত টেস্ট দলের একজন নির্ভরযোগ্য স্তম্ভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। রক্ষণাত্মক ও ধৈর্যশীল ব্যাটিংয়ের জন্য খ্যাতি পাওয়া এই ব্যাটার ভারতের হয়ে ৮৫টি টেস্ট ম্যাচে ৩৮.৪৬ গড়ে ১২টি শতকসহ ৫,০৭৭ রান সংগ্রহ করেছেন। ২০২৩ সালের জুলাইয়ে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি।

আবেগঘন ভিডিও বার্তায় রাহানে বলেন, ‘জীবনের বাস্তবতা হলো প্রতিটি শুরুরই একটি শেষ আছে। যখন সেই সময়টি আসে, তখন আপনাকে এটিকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমি সবসময় আমার ব্যাটিংয়ে টাইমিংয়ের ওপর নির্ভর করেছি এবং এর গুরুত্ব অনুধাবন করেছি। আজ আমার মনে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ও সব ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর উপযুক্ত সময় এটাই। আমি একটি সহজ নিয়ম মেনে চলেছি- সবসময় নিজের চেয়ে দেশের নাম ও দলকে সবার আগে স্থান দিয়েছি।’

ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ভারতের ক্রিকেট ইতিহাসে রাহানের অবদান অমর হয়ে থাকবে। ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে ভারত মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিরাট কোহলি দেশে ফিরে যান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সিরিজের দায়িত্ব নেন রাহানে। মেলবোর্নে তার অনবদ্য সেঞ্চুরি দলকে সমতায় ফেরায় এবং পরবর্তীতে ভারত ২-১ ব্যবধানে সিরিজ জয় করে।

ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬টি টেস্টে ভারতকে নেতৃত্ব দেন রাহানে। এর মধ্যে ৪টি ম্যাচে জয় পায় ভারত এবং বাকি ২টি ড্র হয়। অর্থাৎ তার নেতৃত্বে কখনও হারেনি ভারত।

বর্তমানে ইংল্যান্ডে দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় ধারাভাষ্যকার হিসেবে কাজ করা রাহানে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন গান দিয়ে ফিরলেন মিলানা

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

মিয়ামিতে ফিরেই অনুশীলনে মেসি, মাঠে নামবেন কবে?

ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতা দেখাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল এক তরুণ

নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নাটোরে সিংড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাঘাটায় নদী ভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

সিঁদ কেটে ঘরে ঢুকল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকার লাশ

নাটোরে লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১০

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১১

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

১২

গাজায় ইসরায়েলি হামলায় ২ শিশুসহ নিহত ৩

১৩

লালমনিরহাট সীমান্তে ৬টি ভারতীয় গরু জব্দ

১৪

জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ের ভোট আজ

১৫

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

১৬

রামায়ণের ট্রেলার প্রকাশ, প্রশংসায় ভাসছেন যশ

১৭

২০০ মিলিয়নের অফার ফিরিয়ে দেন রবার্ট লেভানডফস্কি

১৮

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লেও কমেছে তেলের দাম

১৯

ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ

২০