RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ১:০৮ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় ২ শিশুসহ নিহত ৩

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ রাতভর বিভিন্ন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর আলজাজিরার।

স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় দুজন নিহত হন। নিহতদের মধ্যে একজন আট বছর বয়সী শিশু।

এছাড়া মধ্য গাজার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে পৃথক হামলায় আরও এক শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

অন্যদিকে, গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই শিশু। তাদের আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলা চলছে। এ সময়ে অন্তত ১,২০৯ জন নিহত এবং ৩,৯৪৩ জন আহত হয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতা দেখাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল এক তরুণ

নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নাটোরে সিংড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাঘাটায় নদী ভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

সিঁদ কেটে ঘরে ঢুকল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকার লাশ

নাটোরে লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

গাজায় ইসরায়েলি হামলায় ২ শিশুসহ নিহত ৩

লালমনিরহাট সীমান্তে ৬টি ভারতীয় গরু জব্দ

১০

জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ের ভোট আজ

১১

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

১২

রামায়ণের ট্রেলার প্রকাশ, প্রশংসায় ভাসছেন যশ

১৩

২০০ মিলিয়নের অফার ফিরিয়ে দেন রবার্ট লেভানডফস্কি

১৪

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লেও কমেছে তেলের দাম

১৫

ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ

১৬

বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা

১৭

‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

১৮

এক পা আর একটি বাইসাইকেল; মোক্তার হোসেনের জীবনযুদ্ধে হার না মানার গল্প

১৯

পাবনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১ জন

২০