লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকের আমন্ত্রণে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় জেলার ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সবুজ সেবা ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইউসুফ আহমেদ রোকন এবং সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম।
সভায় জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাও উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী সংগঠনগুলোর প্রতিনিধিরা নিজ নিজ মতামত ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
মন্তব্য করুন