RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ২:৪৫ অপরাহ্ন

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

গ্রাফিক্সঃ আরসিটিভি

ফ্যামিলি কার্ড বানিয়ে দেওয়ার কথা বলে বাড়িতে ঢুকে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মো. আলাউদ্দীন (৫৬) নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত আলাউদ্দীন সদর উপজেলার ৭ নম্বর চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।

গতকাল মঙ্গলবার ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। এর আগে গত সোমবার দুপুরে চিলারং গ্রামের ওই কিশোরীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাবা পেশায় একজন দিনমজুর। গত সোমবার সকালে তিনি তাঁর অসুস্থ বড় মেয়েকে চিকিৎসার জন্য দিনাজপুরে নিয়ে যান। একই সময়ে তাঁর স্ত্রীও কাজের উদ্দেশ্যে বাইরে গেলে ১৫ বছর বয়সী ছোট মেয়েটি বাড়িতে একা ছিল।

দুপুর আনুমানিক দেড়টার দিকে ইউপি সদস্য আলাউদ্দীন বাড়িতে এসে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি চান। কিশোরী ফটোকপি এনে দিলে তিনি পরিবারের অন্য সদস্যদের বিষয়ে খোঁজখবর নেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ইউপি সদস্য ঘরের ভেতরে ঢুকে কিশোরীর শ্লীলতাহানি করেন এবং ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে কিশোরী আত্মরক্ষার্থে খাটের নিচে লুকিয়ে পড়ে এবং সুযোগ পেয়ে ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করে।

কিশোরীর চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা এগিয়ে এলে ইউপি সদস্য আলাউদ্দীন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে বাবা দিনাজপুর থেকে ফিরে মেয়ের গলায় আঁচড়ের দাগসহ তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অভিযুক্ত আলাউদ্দীন উল্টো দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ অভিযুক্ত ইউপি সদস্য আলাউদ্দীনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলের ব্র্যান্ড ভ্যালু ২০ বিলিয়ন ডলার ছাড়াল

ব্রাজিলের সঙ্গে ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার

সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়িকা মেঘলা মুক্তা আইসিইউতে

আন্তর্জাতিক বাজারে রুপার দাম বেড়েছে, কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়ামের মূল্য

গাইবান্ধায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ উদ্বোধন

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

আশ্রয়ন প্রকল্পের ১০০ ঘরের ৯০ টি পড়ে আছে ফাঁকা

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন

পর্দায় সুলতান সালাউদ্দিন আইয়ুবির বীরত্বগাথা

১০

খুব শিগগিরই দেশে ফিরব: সাকিব

১১

চীনে ভূমিধসে মৃত্যু বেড়ে ৪১

১২

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

দেশের সব ধরনের দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক, শিশুদের ঝুঁকি বেশি

১৪

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা

১৫

লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৩টি গরু জব্দ

১৬

প্রায় ৪০০ স্ট্রাইকরেটের ঝড়ে দলকে জেতালেন হৃদয়

১৭

আজ ২৯ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ২৯ জুলাই ২০২৬

১৯

নীলফামারীর ডোমারে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

২০