RCTV Logo নীলফামারী প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন

২০২৫ সালের প্রশ্নে পরিক্ষা নেওয়ার ঘটনায় এবার অধ্যক্ষককে অব্যাহতি

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর কিশোরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থীদের ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব ও বড়ভিটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাদশা আলমগীরকে পরিক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, রোববার (১৯ জুলাই) জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে সকাল ১০ টায় এইচএসসি পরীক্ষার ইতিহাস ১ম পত্রের পরীক্ষা শুরু হলে পরিক্ষার্থীদের ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। সেই প্রশ্নেই তারা সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত পরীক্ষা দেন। পরে ভুল ধরা পড়লে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করে। এরপর অতিরিক্ত সময় দিয়ে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

আরও জানা যায়, শিক্ষার্থীদের ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনা জানাজানি হলে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান সেই কেন্দ্রে দায়িত্বরত তত্ত্বাবধায়ক কর্মকর্তা ফিরোজুল আলমকে অব্যাহতি দিয়ে একটি তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি গত মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এঘটনায় গতকাল কেন্দ্র সচিব বাদশা আলমগীরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ বলেন, সেখানে দায়িত্ব অবহেলার দায়ে অধ্যক্ষকে অব্যাহতি দিয়ে ওই প্রতিষ্ঠানের সহকারী অধ্যক্ষ শহিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

রাণীশংকৈলে ফেসবুক লাইভের পর ইউপি সদস্যের মৃত্যু, এলাকায় শোক ও চাঞ্চল্য

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

নাটোরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড

নাটোরে কৃষক কার্ড কার্যক্রমে ৬৫ শতাংশ অগ্রগতি, ৫ আগস্টের আগেই শেষ হবে কাজ

এইচএসসি পরীক্ষা উপলক্ষে ৭ দিনের নির্ধারিত লোডশেডিং স্থগিত

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন

১০

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১১

২০২৫ সালের প্রশ্নে পরিক্ষা নেওয়ার ঘটনায় এবার অধ্যক্ষককে অব্যাহতি

১২

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১৩

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ভূমি নির্ধারণে ইউজিসির সমন্বয় সভা

১৪

সার্ভেয়ার ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

১৫

‎রৌমারীতে কুড়িয়ে পাওয়া ৩৭ হাজার টাকা ফিরিয়ে দিলেন ঝাল মুড়ি বিক্রেতা

১৬

ফুলছড়িতে এক সাথে তিন কর্মকর্তার বদলী জনমনে প্রশ্ন

১৭

গাইবান্ধা জেলা পুলিশের নতুন আরআই হিসেবে যোগদান করলেন আমিরুল ইসলাম

১৮

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল

১৯

‎অনুকূল আবহাওয়া না থাকায় লালমনিরহাটে পাট নিয়ে বিপাকে কৃষক

২০