আরসিটিভি ডেস্ক 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তুলা রায়ের মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, গত রাতে তিনি ফেসবুক লাইভে আসার পর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, লাইভ চলাকালে তিনি ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তবে মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
স্থানীয়ভাবে ব্যক্তিগত সম্পর্কজনিত বিষয় নিয়ে নানা আলোচনা থাকলেও, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে মৃত্যুর কারণ নিয়ে কোনো নির্দিষ্ট মন্তব্য করা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মন্তব্য করুন