RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিজ বাসভবনের চারতলার ছাদ থেকে পড়ে গিয়ে কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক ওরফে মোখলেছ মাস্টার (৬২) মারা গেছেন।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি শুশুতি ডাকেরভিটা এলাকার বাসিন্দা।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ফুলবাড়িয়া পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের মডেল মসজিদের পাশে অবস্থিত নিজ চারতলা ভবনের ছাদে গাছপালা পরিচর্যার কাজ করছিলেন মোখলেছ মাস্টার। এ সময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

 

শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রাখা এই শিক্ষকের আকস্মিক প্রয়াণে এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

সোমবার (২৭ জুলাই) সকালে ফুলবাড়িয়া কে আই সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা এবং বিকেলে রাজঘাট ডাকের ভিটা গ্রামে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

রাণীশংকৈলে ফেসবুক লাইভের পর ইউপি সদস্যের মৃত্যু, এলাকায় শোক ও চাঞ্চল্য

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

নাটোরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড

নাটোরে কৃষক কার্ড কার্যক্রমে ৬৫ শতাংশ অগ্রগতি, ৫ আগস্টের আগেই শেষ হবে কাজ

এইচএসসি পরীক্ষা উপলক্ষে ৭ দিনের নির্ধারিত লোডশেডিং স্থগিত

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন

১০

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১১

২০২৫ সালের প্রশ্নে পরিক্ষা নেওয়ার ঘটনায় এবার অধ্যক্ষককে অব্যাহতি

১২

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১৩

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ভূমি নির্ধারণে ইউজিসির সমন্বয় সভা

১৪

সার্ভেয়ার ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

১৫

‎রৌমারীতে কুড়িয়ে পাওয়া ৩৭ হাজার টাকা ফিরিয়ে দিলেন ঝাল মুড়ি বিক্রেতা

১৬

ফুলছড়িতে এক সাথে তিন কর্মকর্তার বদলী জনমনে প্রশ্ন

১৭

গাইবান্ধা জেলা পুলিশের নতুন আরআই হিসেবে যোগদান করলেন আমিরুল ইসলাম

১৮

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল

১৯

‎অনুকূল আবহাওয়া না থাকায় লালমনিরহাটে পাট নিয়ে বিপাকে কৃষক

২০