RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড

ছবিঃ আরসিটিভি

নাটোরের নলডাঙ্গা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যপণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার দায়ে একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) দুপুরে নলডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে খান বেকারির স্বত্বাধিকারী মো. আবু বক্কর (৪০), পিতা- ইয়াদ আলী, পাবনা পাড়া, নলডাঙ্গার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় মামলা দায়ের করা হয়।
অভিযানকালে দেখা যায়, বেকারিতে উৎপাদিত বিস্কুট ও কেকের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য উল্লেখ করা হয়নি। এছাড়া অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এসব অপরাধের দায়ে বেকারির মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদনের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

রাণীশংকৈলে ফেসবুক লাইভের পর ইউপি সদস্যের মৃত্যু, এলাকায় শোক ও চাঞ্চল্য

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

নাটোরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড

নাটোরে কৃষক কার্ড কার্যক্রমে ৬৫ শতাংশ অগ্রগতি, ৫ আগস্টের আগেই শেষ হবে কাজ

এইচএসসি পরীক্ষা উপলক্ষে ৭ দিনের নির্ধারিত লোডশেডিং স্থগিত

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন

১০

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১১

২০২৫ সালের প্রশ্নে পরিক্ষা নেওয়ার ঘটনায় এবার অধ্যক্ষককে অব্যাহতি

১২

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১৩

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ভূমি নির্ধারণে ইউজিসির সমন্বয় সভা

১৪

সার্ভেয়ার ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

১৫

‎রৌমারীতে কুড়িয়ে পাওয়া ৩৭ হাজার টাকা ফিরিয়ে দিলেন ঝাল মুড়ি বিক্রেতা

১৬

ফুলছড়িতে এক সাথে তিন কর্মকর্তার বদলী জনমনে প্রশ্ন

১৭

গাইবান্ধা জেলা পুলিশের নতুন আরআই হিসেবে যোগদান করলেন আমিরুল ইসলাম

১৮

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল

১৯

‎অনুকূল আবহাওয়া না থাকায় লালমনিরহাটে পাট নিয়ে বিপাকে কৃষক

২০