RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

২০২৫ সালের প্রশ্নে পৌনে দুই ঘন্টা পরিক্ষা দিল এইচএসসি পরিক্ষার্থীরা

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর কিশোরগঞ্জে ভুল প্রশ্ন পত্রে এইচএসসি পরিক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। পরে সময় বাড়িয়ে ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

রোববার (১৯ জুলাই) সকালে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া ইতিহাস প্রথম পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে।

পরিক্ষার্থীরা জানায়, সকাল ১০ টায় ইতিহাস প্রথম পত্রের পরিক্ষা শুরু হয় এসময়ে পরিক্ষার্থীদের ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। সে অনুযায়ী শিক্ষার্থীরা সকাল ১০ টা থেকে বেলা ১১ টা ৪৫ মিনিট পর্যন্ত ভুল প্রশ্নের পরিক্ষা দিতে থাকেন ৷ পরে ভুলটি ধরা পড়লে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করেন। এরপর নতুন প্রশ্নে সময় বাড়িয়ে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

পলক নামে এক শিক্ষার্থী বলেন, আজকে সকালে পরিক্ষা শুরু হয় প্রথমে আমরা বুঝতে পারিনি কিন্তু পরে পৌনে দুই ঘন্টা যাওয়ার পরে বুঝতে পারি প্রশ্নটি ২০২৫ সালের পরে স্যারকে জানালে তারা সেটি পরিবর্তন করে দেন।

আরেক শিক্ষার্থী হাসান বলেন, আমাদের শিক্ষকদের গাফলতির কারনে আমার বড় ক্ষতি হয়ে গেলো তারা আমাদের ভুল প্রশ্ন দিয়েছিল।আমরা পরিক্ষা দেওয়ার পরে দেখি আমাদের প্রশ্নটি ভুল। সেটি পরিবর্তন করে সময় বাড়িয়ে পরিক্ষা নেওয়া হয়েছে।

পরীক্ষার্থী শুভ মিয়া বলেন, আজ আমাদের ইতিহাস পরীক্ষা ছিল। দুইটি রুমে আমরা যখন চারটি সৃজনশীল উত্তর লেখা শেষ করি তখন একজন শিক্ষক এসে আমাদের নতুন প্রশ্নপত্র দেন। ততক্ষণে প্রায় পৌনে দুই ঘন্টা সময় শেষ হয়ে গেছে। আবার নতুন করে আমাদের সাতটা সৃজনশীল লিখতে হয়েছে। আমরা পরে ২ টা ২০ মিনিট পর্যন্ত পরিক্ষা দিয়েছি।

এবিষয়ে বড়ভিটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাদশা আলমগীর বলেন, আমরা সঠিক প্রশ্ন দিয়ে পরীক্ষা নিয়েছি। একাধিক শিক্ষার্থীর অভিযোগের কথা তাকে জানালে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, এবিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করছি। সেখানে ৪৯০ জন পরিক্ষার্থী আজকে ৪৭৯ জন উপস্থিত ছিল কিন্তু সব রুমে এ ঘটনা ঘটেছে বিষয়টি এমন না।

এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, আমি বর্তমানে মিটিংয়ে আছি। বিষয়টি সম্পর্কে অবগত আছি, এই বিষয় নিয়ে আমরা ইউএনও মহোদয়ের সঙ্গে বসছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে ইরানের হামলা, আরও এক মার্কিন সেনা নিহত

রংপুর মহানগর যুবদলের উদ্যোগে জুলাই শহীদদের মৃত্যুবার্ষিকী পালিত

২০২৫ সালের প্রশ্নে পৌনে দুই ঘন্টা পরিক্ষা দিল এইচএসসি পরিক্ষার্থীরা

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা

বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা, দুই ভাই গ্রেপ্তার

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

নাটোরে আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সৈয়দপুরে মেলার আড়ালে লটারি ও জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ 

আজ আইসক্রিম খাওয়ার দিন

১০

যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

১১

বছরে কোটি টাকার ভেজাল ওষুধের কারবার, মূল হোতাসহ গ্রেপ্তার ৩

১২

ফিরে এলো ফেসবুকের ডেস্কটপ ভার্সন

১৩

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় চারজন নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে রেকর্ড ৭টি অ্যাসিস্ট করেও গোলবঞ্চিত মাইকেল ওলিসে

১৫

হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

১৬

নাটোরের লালপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৭

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

১৮

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক গেলেন সেনাপ্রধান

১৯

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২০