RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ৭:০৫ অপরাহ্ন

বিশ্বকাপের হতাশা কাটিয়ে ২৮০ কোটি টাকার সুপারইয়ট কিনলেন নেইমার

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা এখনও তাজা। তবে মাঠের সেই অধ্যায় আপাতত পেছনে রেখে ব্যক্তিগত জীবনে নতুন এক বিলাসী সংযোজন করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। বিশ্রামের এই সময়ে তিনি সংগ্রহে এনেছেন প্রায় ২৮০ কোটি টাকা মূল্যের একটি অত্যাধুনিক সুপারইয়ট, যা ইতোমধ্যেই ভক্তদের আলোচনার কেন্দ্রে এসেছে।

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের হারের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন নেইমার। এরপর পরিবারের সঙ্গে অবকাশযাপনে সময় কাটাচ্ছেন তিনি। সেই সময়েই প্রায় ২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮৪ কোটি টাকা) মূল্যের বিলাসবহুল সুপারইয়ট কিনেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

নেইমারের নতুন সুপারইয়টটির নাম ‘এনেজোটা’। নিজের নামের আদ্যক্ষর ‘এনজে’ থেকে এর নামকরণ করা হয়েছে। ব্রাজিলের নৌযান বিশেষজ্ঞ নাদিনহো মারিনহেইরোর তথ্য অনুযায়ী, বর্তমানে ইয়টটি রিও ডি জেনেইরো অঙ্গরাজ্যের জনপ্রিয় পর্যটন এলাকা আংরা দোস রেইসে নোঙর করা রয়েছে। এটি নেইমার ও তার পরিবারের অন্যতম প্রিয় অবকাশযাপনের স্থান।

৪৬ মিটার দীর্ঘ এই সুপারইয়টের ব্যবহারযোগ্য জায়গা প্রায় ৮০০ বর্গমিটার। এতে রয়েছে ছয়টি বিলাসবহুল ব্যক্তিগত স্যুট, একাধিক লাউঞ্জ, আধুনিক বিনোদন ও আরামদায়ক সব সুবিধা। এছাড়া ওপরের ডেকে রাখা হয়েছে একটি হেলিপ্যাড, যা ইয়টটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

শক্তিশালী চারটি ১ হাজার ৪৫০ হর্সপাওয়ার ইঞ্জিনের সাহায্যে ইয়টটি ঘণ্টায় সর্বোচ্চ ৩৭ কিলোমিটার গতিতে চলতে পারে। ব্রাজিলের নৌযানবিষয়ক সাময়িকী নাউটিকা জানিয়েছে, এটি একেবারে নতুনভাবে তৈরি করা হয়নি। ‘জেএকিউ এইচ১’ নামের একটি ভারী সমুদ্রযানকে আধুনিক প্রযুক্তি ও বিলাসবহুল সুবিধা যোগ করে রূপান্তর করা হয়েছে এই সুপারইয়টে। ফলে দীর্ঘ সমুদ্রযাত্রার জন্য প্রয়োজনীয় শক্তিশালী কাঠামোর পাশাপাশি এতে যুক্ত হয়েছে সর্বাধুনিক সুযোগ-সুবিধা।

এই সুপারইয়ট কেনার মাধ্যমে বিলাসবহুল ব্যক্তিগত নৌযানের মালিক ফুটবল তারকাদের তালিকায় আরও দৃঢ়ভাবে জায়গা করে নিলেন নেইমার। এর আগে রোনালদো ও ডেভিড বেকহামের মতো তারকারাও ব্যক্তিগত সুপারইয়টের মালিক হয়েছেন।

অবশ্য বিলাসবহুল সম্পদের ক্ষেত্রে নেইমারের এটি নতুন কিছু নয়। তার সংগ্রহে আগে থেকেই রয়েছে ব্যক্তিগত জেট, বিরল সংস্করণের সুপারকার, বিশ্বের বিভিন্ন দেশে একাধিক অভিজাত বাড়ি এবং জনপ্রিয় সুপারহিরো ব্যাটম্যানের গাড়ির আদলে তৈরি বিশেষ একটি ব্যাটমোবাইল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের হতাশা কাটিয়ে ২৮০ কোটি টাকার সুপারইয়ট কিনলেন নেইমার

একের পর এক বিজ্ঞানীর পদত্যাগ, লাগাম টানছে ইসরো

১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি—কেইন

অজ্ঞান হয়ে স্কুলের টয়লেটে আটকে ছিল শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনে উদ্ধার

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার 

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

১৯ বছর আগে কোলে নেওয়া ইয়ামাল এবার মেসির মুখোমুখি

১০

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয়

১১

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক

১২

 লালমনিরহাটে রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠনের উদ্যোগে বন্যাকবলিত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

১৩

অল্প কিছু শিক্ষার্থীর আন্দোলনে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জুলাই শহীদদের স্মরণে নীলফামারীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

১৫

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে কে?

১৬

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার অপেক্ষায় আর্জেন্টিনা

১৭

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬

১৮

বিয়ের একদিন পর মসজিদ থেক যুবকের মরদেহ উদ্ধার, শোকে মামার মৃত্যু

১৯

মৃত্যুর তিনদিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ

২০