RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ৫:২৬ অপরাহ্ন

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার 

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, সুন্দরগঞ্জ উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন শিশির আহম্মেদ চঞ্চল (২২)। শিক্ষার্থী প্রস্তাব প্রত্যাখ্যান করলে এবং বিষয়টি পরিবারকে জানালে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত পরিকল্পিতভাবে অপহরণের ঘটনা ঘটায় বলে অভিযোগ রয়েছে।

গত ১৭ মে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সহযোগীদের নিয়ে ওই শিক্ষার্থীকে অপহরণ করে কুড়িগ্রামের চিলমারী উপজেলার একটি এলাকায় নিয়ে যাওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার দুই দিন পর, ১৯ মে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত আত্মগোপনে চলে যায়।

মামলার তদন্তের অংশ হিসেবে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই সন্ধ্যায় র‌্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্প এবং র‌্যাব-১১-এর নারায়ণগঞ্জ ক্যাম্পের যৌথ দল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপতারা বাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানে মামলার প্রধান আসামি শিশির আহম্মেদ চঞ্চলকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া শিশির আহম্মেদ চঞ্চল কুড়িগ্রামের চিলমারী উপজেলার মনতোলা জোড়গাছ এলাকার বাসিন্দা।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামি এবং উদ্ধার হওয়া শিক্ষার্থীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, অপহরণ, হত্যা, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের হতাশা কাটিয়ে ২৮০ কোটি টাকার সুপারইয়ট কিনলেন নেইমার

একের পর এক বিজ্ঞানীর পদত্যাগ, লাগাম টানছে ইসরো

১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি—কেইন

অজ্ঞান হয়ে স্কুলের টয়লেটে আটকে ছিল শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনে উদ্ধার

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার 

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

১৯ বছর আগে কোলে নেওয়া ইয়ামাল এবার মেসির মুখোমুখি

১০

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয়

১১

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক

১২

 লালমনিরহাটে রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠনের উদ্যোগে বন্যাকবলিত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

১৩

অল্প কিছু শিক্ষার্থীর আন্দোলনে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জুলাই শহীদদের স্মরণে নীলফামারীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

১৫

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে কে?

১৬

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার অপেক্ষায় আর্জেন্টিনা

১৭

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬

১৮

বিয়ের একদিন পর মসজিদ থেক যুবকের মরদেহ উদ্ধার, শোকে মামার মৃত্যু

১৯

মৃত্যুর তিনদিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ

২০