RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ২:৪৮ অপরাহ্ন

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার অপেক্ষায় আর্জেন্টিনা

ছবিঃ সংগৃহীত

ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শিরোপা জয়ের লড়াইয়ে মেসিদের প্রতিপক্ষ ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। তবে বিশ্বকাপের শেষ ম্যাচে স্পেনকে হারাতে পারলেই টানা দুই আসরে শিরোপা জয়ের বিরল কীর্তি গড়বে আর্জেন্টিনা। তাতে ভাঙবে ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ডও।

বিশ্বকাপের ইতিহাসে টানা দুই আসরে শিরোপা জয়ের নজির রয়েছে মাত্র দুটি দলের। ১৯৩৪ ও ১৯৩৮ সালে টানা বিশ্বকাপ জিতেছিল ইতালি। এরপর ১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপ এবং ১৯৬২ সালে চিলি বিশ্বকাপে শিরোপা ধরে রেখে দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি গড়ে ব্রাজিল।

এরপর কেটে গেছে দীর্ঘ ৬৪ বছর, কিন্তু কোনো দল আর টানা দুই বিশ্বকাপ জিততে পারেনি। এবার সেই সুযোগের সামনে দাঁড়িয়ে মেসি-আলভারেজরা।

২০২২ সালের কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে জয় তুলে নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে আলবিসেলেস্তেরা।

চার বছর পর সেই ধারাবাহিকতা ধরে রেখে আবারও ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এবার সামনে ইতিহাসের হাতছানি। স্পেনকে হারাতে পারলে ইতালি (১৯৩৪-১৯৩৮) ও ব্রাজিলের (১৯৫৮-১৯৬২) পাশে বসবে তারা। একই সঙ্গে ৬৪ বছর পর কোনো দল টানা দুই বিশ্বকাপ জয়ের বিরল গৌরব অর্জন করবে।

আধুনিক ফুটবলে বিশ্বকাপ ধরে রাখা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি। প্রতিটি আসরে প্রতিযোগিতা বাড়ছে, শক্তিশালী হচ্ছে প্রতিপক্ষরা। তাই টানা দুইবার বিশ্বসেরা হওয়ার কীর্তি এখনো ফুটবলের অন্যতম দুর্লভ অর্জন। মেসিরা সেই অর্জনে নাম লেখাতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের হতাশা কাটিয়ে ২৮০ কোটি টাকার সুপারইয়ট কিনলেন নেইমার

একের পর এক বিজ্ঞানীর পদত্যাগ, লাগাম টানছে ইসরো

১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি—কেইন

অজ্ঞান হয়ে স্কুলের টয়লেটে আটকে ছিল শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনে উদ্ধার

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার 

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

১৯ বছর আগে কোলে নেওয়া ইয়ামাল এবার মেসির মুখোমুখি

১০

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয়

১১

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক

১২

 লালমনিরহাটে রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠনের উদ্যোগে বন্যাকবলিত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

১৩

অল্প কিছু শিক্ষার্থীর আন্দোলনে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জুলাই শহীদদের স্মরণে নীলফামারীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

১৫

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে কে?

১৬

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার অপেক্ষায় আর্জেন্টিনা

১৭

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬

১৮

বিয়ের একদিন পর মসজিদ থেক যুবকের মরদেহ উদ্ধার, শোকে মামার মৃত্যু

১৯

মৃত্যুর তিনদিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ

২০