লালমনিরহাট প্রতিনিধি 

তিস্তা নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটি গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের ১০০টি পরিবারের মাঝে মানবিক ত্রাণ সহায়তা বিতরণ করেছে রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন।
সম্প্রতি ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও তিস্তা নদীর পানি বৃদ্ধিতে এলাকার বহু পরিবার পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাদের দুর্ভোগ লাঘবে সংগঠনের উদ্যোগে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (১৫ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় সংগঠনের স্বাস্থ্য সম্পাদক অপু রায়, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক হাসানুজ্জামান হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ইসমাইল আহমেদসহ কার্যকরী সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। তারা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
মন্তব্য করুন