RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

জুলাই শহীদদের স্মরণে নীলফামারীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

ছবিঃ আরসিটিভি

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারীতে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিনের শুরুতে জেলার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতিকে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়। তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের আদর্শ ও ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের হতাশা কাটিয়ে ২৮০ কোটি টাকার সুপারইয়ট কিনলেন নেইমার

একের পর এক বিজ্ঞানীর পদত্যাগ, লাগাম টানছে ইসরো

১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি—কেইন

অজ্ঞান হয়ে স্কুলের টয়লেটে আটকে ছিল শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনে উদ্ধার

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার 

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

১৯ বছর আগে কোলে নেওয়া ইয়ামাল এবার মেসির মুখোমুখি

১০

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয়

১১

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক

১২

 লালমনিরহাটে রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠনের উদ্যোগে বন্যাকবলিত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

১৩

অল্প কিছু শিক্ষার্থীর আন্দোলনে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জুলাই শহীদদের স্মরণে নীলফামারীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

১৫

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে কে?

১৬

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার অপেক্ষায় আর্জেন্টিনা

১৭

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬

১৮

বিয়ের একদিন পর মসজিদ থেক যুবকের মরদেহ উদ্ধার, শোকে মামার মৃত্যু

১৯

মৃত্যুর তিনদিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ

২০