RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

বন্ধুর ডাকেও মন গলেনি দিবালার, ফেরা হচ্ছে না আর্জেন্টিনায়

ছবিঃ সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত ঘোষণা এসে গেল। আরও অন্তত এক বছর রোমাতেই থাকছেন পাওলো দিবালা। ৩২ বছর বয়সী আর্জেন্টাইন তারকা ক্লাবটির সঙ্গে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। আর এর মাধ্যমেই লিয়েন্দ্রো পারেদেসের সঙ্গে দিবালাকে জুটি বাঁধনোর যে স্বপ্ন বোকা জুনিয়র্স দেখছিল- তাতে আপাতত জল ঢেলে দিলেন তিনি।

ইতালিয়ান ক্লাব রোমা এবং দিবালার মধ্যে বেশ কয়েক সপ্তাহ আগেই চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা হয়েছিল, তবে ক্লাবের আর্থিক বছরের হিসাব-নিকাশ শেষ হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করা হয়। সব ঠিকঠাক থাকার পরও বোকা জুনিয়র্সের হয়ে শেষ চেষ্টাটি করেছিলেন রদোলফো আরুয়াবারেনা। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি দিবালাকে ফোন করে ক্লাবের ভবিষ্যৎ প্রজেক্ট এবং স্কোয়াডে তার ভূমিকা ঠিক কী হতে পারে, তা বিস্তারিত বুঝিয়েছিলেন।

রোমা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে দিবালা ক্লাবেই থাকছেন। নতুন এই চুক্তিতে দিবালার বেতন উল্লেখযোগ্য হারে কমছে এবং এবারই প্রথম চুক্তিতে স্বয়ংক্রিয়ভাবে আরও এক বছর মেয়াদ বাড়ানোর কোনো বিকল্প রাখা হয়নি। ফলে নতুন চুক্তিটি কার্যকর থাকবে ২০২৭ সালের জুন পর্যন্ত।

ইতোমধ্যেই রোমার জার্সিতে চার মৌসুম কাটিয়ে ফেলা দিবালা দলটির সমর্থকদের চোখের মণি হয়ে উঠেছেন। এই চুক্তি নবায়নের ফলে রোমার হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার স্বাদ পাবেন তিনি। এর আগে জুভেন্টাসের হয়ে টানা সাত মৌসুম এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে খেলেছিলেন দিবালা, যার মধ্যে ২০১৬-১৭ মৌসুমে ওয়েলসের কার্ডিফে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ ব্যবধানে হেরে রানার্সআপ হওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার।

বেশ কদিন ধরেই অবশ্য বোকা জুনিয়র্স নিশ্চিত ছিল যে দিবালাকে দলে ভেড়ানোর এই স্বপ্ন সত্যি হওয়া আপাতত অসম্ভব। আর সে কারণেই ক্লাবটির সভাপতি হুয়ান রোমান রিকেলমে ও দিবালার মধ্যে নতুন করে আর কোনো যোগাযোগ হয়নি।

তবে বোকার পরিকল্পনা হচ্ছে, দিবালার সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং ভবিষ্যতে সুযোগ আসামাত্রই আবার ঝাঁপানো। চলতি বছরের শেষ নাগাদ বোকা জুনিয়র্স আবারও দিবালার সামনে একটি বড় সুযোগ হিসেবে হাজির হতে পারে—যেন নিজের বন্ধু লিয়েন্দ্রো পারেদেসের সঙ্গে একই দলে খেলার এবং নীল-হলুদ জার্সি গায়ে জড়ানোর সেই আজন্ম স্বপ্ন পূরণ করতে পারেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে জন্ম নিলো ‘ব্রয়লার চিকেন পার্টি’

নন-এমপিও ডিগ্রি কলেজ এমপিওভুক্ত হবে শর্তসাপেক্ষে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে লালমনিরহাটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন

গাইবান্ধায় হুমকিতে থাকা শহর রক্ষা বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথে থাকছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা

ইরানের আরেক শহরে যুক্তরাষ্ট্রের হামলা

১০

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

১১

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

১২

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১৩

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ মিলল সড়কে

১৪

নীলফামারীতে ছয় মাসে ভিসা প্রতারণা ও ক্যাসিনো মামলা ২২, গ্রেপ্তার ৬১ 

১৫

কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা,প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১৭

কুড়িগ্রামে কালভার্টের মুখে বাড়ি নির্মান, জলাবদ্ধতা দূর্ভোগে চার গ্রামের মানুষসহ শিশু শিক্ষার্থী

১৮

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা

১৯

বিশ্বকাপের মঞ্চ কাঁপিয়ে এবার দেশে গাইবেন সঞ্জয়

২০