RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

ইরানের আরেক শহরে যুক্তরাষ্ট্রের হামলা

ছবিঃ সংগৃহীত

ইরানে গতকাল রাত থেকে টানা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে আজ মঙ্গলবার নতুন করে হামলা হয়েছে। প্রথমে মার্কিন বাহিনী টার্গেট করে বন্দর আব্বাসকে। এর কিছুক্ষণ পর বুশেহরে মিসাইল ছুড়েছে তারা।

বুশেহরে রয়েছে ইরানের পারমাণবিক অবকাঠামো। ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, বুশেহরে চারটি জায়গায় হামলা হয়েছে। অপরদিকে বন্দর আব্বাসে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে সই করলেও এটি ভেস্তে গেছে। তাদের মধ্যে চুক্তি হয়েছিল আগামী ৬০দিন একে-অপরের ওপর সব ধরনের হামলা বন্ধ রাখবে। কিন্তু টানা তিনদিন ধরে এখন হামলা ও পাল্টা হামলা হচ্ছে।

এদিকে গতকাল রাতের হামলায় ইরানের হরমুজগান প্রদেশে তিনজন নিহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ওই পরিবারের প্রধান রাঙ্গের হাসানজাদেহ বলেছেন, হামলার সময় তিনি বাইরে কাজে ছিলেন। কিন্তু তার দুই ছেলে ও এক পুত্রবধূ ঘরে ছিলেন। মার্কিনিদের হামলায় তারা তিনজন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রইরান উত্তেজনায় তেলের দাম বাড়ল ৯ শতাংশ

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন উত্তেজনা শুরু হওয়ার প্রভাব সরাসরি পড়েছে জ্বালানি তেলের বাজারে। ইতোমধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৯ শতাংশ, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গত কাল সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৭ দশমিক ২৯ ডলার, যা আগের দিন রোববারের তুলনায় ৯ দশমিক ৫৯ শতাংশ বেশি। আর অপরিশোধিত জ্বালনি তেলের অপর ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ৬ দশমিক ৭৩ ডলার; শতকরা হিসেবে এই দামবৃদ্ধির হার ৯ দশমিক ৪২ শতাংশ।

বর্ধিত দামে বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৮৩ দশমিক ৩০ ডলারে, আর ডব্লিউটিআই প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৭৮ দশমিক ১৪ ডলারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর দিন হরমুজ প্রণালিতে চলাচালকারী বিদেশি জাহাজ লক্ষ্য অবরোধ জারি করেছিল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি। তারপর ৭ এপ্রিল ইরানের বন্দরগুলো লক্ষ্য করে পাল্টা অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নন-এমপিও ডিগ্রি কলেজ এমপিওভুক্ত হবে শর্তসাপেক্ষে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে লালমনিরহাটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন

গাইবান্ধায় হুমকিতে থাকা শহর রক্ষা বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথে থাকছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা

ইরানের আরেক শহরে যুক্তরাষ্ট্রের হামলা

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

১০

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

১১

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১২

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ মিলল সড়কে

১৩

নীলফামারীতে ছয় মাসে ভিসা প্রতারণা ও ক্যাসিনো মামলা ২২, গ্রেপ্তার ৬১ 

১৪

কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা,প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

১৫

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১৬

কুড়িগ্রামে কালভার্টের মুখে বাড়ি নির্মান, জলাবদ্ধতা দূর্ভোগে চার গ্রামের মানুষসহ শিশু শিক্ষার্থী

১৭

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা

১৮

বিশ্বকাপের মঞ্চ কাঁপিয়ে এবার দেশে গাইবেন সঞ্জয়

১৯

হরমুজে দুই জাহাজের সংঘর্ষ, ২৩ নাবিককে উদ্ধার করল ইরান

২০