RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৬, ৪:৪১ অপরাহ্ন

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথে থাকছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা

ছবিঃ সংগৃহীত

ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ২০০২ সালের পর এই প্রথম বিশ্বমঞ্চে দেখা হচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম দুই পরাশক্তির। তবে এই হাই-ভোল্টেজ ম্যাচের উত্তাপ কেবল মাঠের ফুটবলেই সীমাবদ্ধ নেই, দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও রাজনৈতিক উত্তেজনা মাথায় রেখে আটলান্টার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছে প্রশাসন।

দুই দেশের সমর্থকদের মধ্যকার ঐতিহাসিক সংঘাত ও চরম উত্তেজনার বিষয়টি বিবেচনায় রেখে আটলান্টা পুলিশ বিভাগ পুরো শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। স্টেডিয়াম এলাকা, বিনোদন কেন্দ্র এবং দর্শনার্থীদের জনাকীর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

এক বিবৃতিতে আটলান্টা পুলিশ জানায়, ‘ঐতিহাসিক এই সেমিফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আটলান্টা পুলিশ বিভাগ শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করতে এবং বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ইংল্যান্ড ও আর্জেন্টিনার এই তীব্র ফুটবল বৈরিতার নেপথ্যে রয়েছে ১৯৮২ সালের ঐতিহাসিক ফকল্যান্ড যুদ্ধ। মাত্র ৭৪ দিনের সেই যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন সৈন্য, ২৫৫ জন ব্রিটিশ সেনা এবং ৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছিলেন। আর্জেন্টিনা এই দ্বীপপুঞ্জকে লাসভিনাস নামে ডাকে এবং দুই দেশের মধ্যে এই অঞ্চলের সার্বভৌমত্ব নিয়ে বিরোধ এখনও চলমান।

এবারের আসরে শেষ ১৬-র ম্যাচে মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের ড্রেসিংরুমে একটি গান গাইতে দেখা যায়, যেখানে এই ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের পাশাপাশি ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির উল্লেখ ছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নন-এমপিও ডিগ্রি কলেজ এমপিওভুক্ত হবে শর্তসাপেক্ষে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে লালমনিরহাটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন

গাইবান্ধায় হুমকিতে থাকা শহর রক্ষা বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথে থাকছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা

ইরানের আরেক শহরে যুক্তরাষ্ট্রের হামলা

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

১০

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

১১

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১২

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ মিলল সড়কে

১৩

নীলফামারীতে ছয় মাসে ভিসা প্রতারণা ও ক্যাসিনো মামলা ২২, গ্রেপ্তার ৬১ 

১৪

কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা,প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

১৫

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১৬

কুড়িগ্রামে কালভার্টের মুখে বাড়ি নির্মান, জলাবদ্ধতা দূর্ভোগে চার গ্রামের মানুষসহ শিশু শিক্ষার্থী

১৭

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা

১৮

বিশ্বকাপের মঞ্চ কাঁপিয়ে এবার দেশে গাইবেন সঞ্জয়

১৯

হরমুজে দুই জাহাজের সংঘর্ষ, ২৩ নাবিককে উদ্ধার করল ইরান

২০