RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে লালমনিরহাটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছবিঃ আরসিটিভি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবিতে সারা দেশের মতো লালমনিরহাটেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

‎মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে লালমনিরহাট শহরের মিশন মোড় গোলচত্বরে প্রায় এক ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

‎বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি শিক্ষা-সংক্রান্ত সাম্প্রতিক ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণেরও আহ্বান জানান তারা।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। তবে তাদের হাতে কোনো ব্যানার, ফেস্টুন বা নির্দিষ্ট কোনো সংগঠনের পরিচয়সংবলিত উপকরণ দেখা যায়নি।

‎কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়ে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নন-এমপিও ডিগ্রি কলেজ এমপিওভুক্ত হবে শর্তসাপেক্ষে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে লালমনিরহাটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন

গাইবান্ধায় হুমকিতে থাকা শহর রক্ষা বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথে থাকছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা

ইরানের আরেক শহরে যুক্তরাষ্ট্রের হামলা

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

১০

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

১১

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১২

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ মিলল সড়কে

১৩

নীলফামারীতে ছয় মাসে ভিসা প্রতারণা ও ক্যাসিনো মামলা ২২, গ্রেপ্তার ৬১ 

১৪

কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা,প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

১৫

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১৬

কুড়িগ্রামে কালভার্টের মুখে বাড়ি নির্মান, জলাবদ্ধতা দূর্ভোগে চার গ্রামের মানুষসহ শিশু শিক্ষার্থী

১৭

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা

১৮

বিশ্বকাপের মঞ্চ কাঁপিয়ে এবার দেশে গাইবেন সঞ্জয়

১৯

হরমুজে দুই জাহাজের সংঘর্ষ, ২৩ নাবিককে উদ্ধার করল ইরান

২০