RCTV Logo আরসিটিভি ডেস্ক
২ জুলাই ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৯৩৭, বহিষ্কার ১

ছবিঃ সংগৃহীত

সারাদেশের মতো দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনেও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ১ হাজার ৯৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।

২ জুলাই বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।

তিনি জানান, বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় মোট ৯১ হাজার ৩৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৯৮ জন। ফলে অনুপস্থিত ছিল ১ হাজার ৯৩৭ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ১৩ শতাংশ। এছাড়া ঠাকুরগাঁও জেলার একটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো রংপুরে ৩৭৯ জন, দিনাজপুরে ৩৬৬ জন, গাইবান্ধায় ৩৩৪ জন, নীলফামারীতে ২৩২ জন, কুড়িগ্রামে ২০৪ জন, ঠাকুরগাঁওয়ে ১৬০ জন, লালমনিরহাটে ১৩৪ জন এবং পঞ্চগড়ে ১২৮ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন সব পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্ট প্রশাসন, কেন্দ্র সচিব, শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিকভাবে দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

বঙ্গোপসাগরে লঘুচাপ : চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

লালমনিরহাটে নিষিদ্ধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক প্রচারাভিযান

অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

গাইবান্ধায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান শুরু 

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪ বছরে যা কেউ পারেননি এবার তাই করে দেখালেন মিরাজ

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

৬০০ টাকা নিয়ে ঢাকায় এসে কিংবদন্তি, আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

১০

‎নারী ও পুরুষ সমানতালে এগিয়ে না গেলে ভারসাম্য থাকবে না: ত্রাণমন্ত্রী দুলু

১১

‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

১২

গাইবান্ধায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

১৩

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৪

হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

১৫

পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি

১৬

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি

১৭

৮ বছর পর সিলেট থেকে চালু হচ্ছে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট

১৮

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

১৯

মিরাজের ৫ উইকেট, ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ৫৭ রান

২০