RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

লালমনিরহাটে নিষিদ্ধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক প্রচারাভিযান

ছবিঃ আরসিটিভি

নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার বন্ধে লালমনিরহাটে সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার (১৬ আগস্ট) পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের মিশন মোড়, সেনা মৈত্রী হকার্স মার্কেট, বিডিআর গেট এলাকা ও গোশালা বাজারে এ প্রচারাভিযান পরিচালনা করা হয়।

প্রচারাভিযানে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর দিক এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা হয়।

এছাড়া পলিথিন ব্যবহারের কারণে সৃষ্ট জলাবদ্ধতা, মাটি ও পানি দূষণসহ বিভিন্ন পরিবেশগত সমস্যা তুলে ধরা হয়। একই সঙ্গে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিপণন, মজুদ ও ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আইন, অপরাধ ও শাস্তির বিধান সম্পর্কেও অবহিত করা হয়।

পরিবেশবান্ধব ও প্লাস্টিকের বিকল্প পণ্য ব্যবহারে উৎসাহিত করতে বিভিন্ন বিকল্প পণ্যের বিষয়েও প্রচার চালানো হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় উপস্থিত ছিলেন।

পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

বঙ্গোপসাগরে লঘুচাপ : চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

লালমনিরহাটে নিষিদ্ধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক প্রচারাভিযান

অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

গাইবান্ধায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান শুরু 

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪ বছরে যা কেউ পারেননি এবার তাই করে দেখালেন মিরাজ

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

৬০০ টাকা নিয়ে ঢাকায় এসে কিংবদন্তি, আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

১০

‎নারী ও পুরুষ সমানতালে এগিয়ে না গেলে ভারসাম্য থাকবে না: ত্রাণমন্ত্রী দুলু

১১

‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

১২

গাইবান্ধায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

১৩

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৪

হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

১৫

পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি

১৬

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি

১৭

৮ বছর পর সিলেট থেকে চালু হচ্ছে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট

১৮

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

১৯

মিরাজের ৫ উইকেট, ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ৫৭ রান

২০