RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৬, ৬:২০ অপরাহ্ন

গাইবান্ধায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান শুরু 

ছবিঃ আরসিটিভি

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামে অবস্থিত এআরবি ব্রিকস ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। সাঘাটায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এটি প্রথম অভিযান বলে জানা গেছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ১টা ৪৫ মিনিটে এই অভিযান পরিচালনা করেন গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রুমেন পাল। জেলা পুলিশের পক্ষে এসআই নাজমুল ইসলাম এবং আনসার সদস্য নায়েক মো. কাসেম অভিযানে সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের তথ্যানুযায়ী, গাইবান্ধা জেলায় মোট ১২৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র ১৬টি বৈধ এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ১০৯টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।

গাইবান্ধার সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট রুমেন পাল বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। সাঘাটায় প্রথম পর্যায়ে এআরবি ব্রিকসের চিমনি ভাঙার মধ্য দিয়ে অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে হাইকোর্টের নির্দেশনার আওতাধীন অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

বঙ্গোপসাগরে লঘুচাপ : চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

লালমনিরহাটে নিষিদ্ধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক প্রচারাভিযান

অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

গাইবান্ধায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান শুরু 

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪ বছরে যা কেউ পারেননি এবার তাই করে দেখালেন মিরাজ

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

৬০০ টাকা নিয়ে ঢাকায় এসে কিংবদন্তি, আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

১০

‎নারী ও পুরুষ সমানতালে এগিয়ে না গেলে ভারসাম্য থাকবে না: ত্রাণমন্ত্রী দুলু

১১

‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

১২

গাইবান্ধায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

১৩

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৪

হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

১৫

পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি

১৬

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি

১৭

৮ বছর পর সিলেট থেকে চালু হচ্ছে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট

১৮

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

১৯

মিরাজের ৫ উইকেট, ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ৫৭ রান

২০