RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৪ জুন ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ছবিঃ সংগৃহীত

নেত্রকোনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে শফিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একেএম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন।

একই মামলায় অভিযুক্ত শফিকুল ইসলামের বাবা তোরাব আলী ও মা সখিনা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় শফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, নেত্রকোনার বারহাট্টা উপজেলার রত্নপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে পারভীন আক্তারের সঙ্গে প্রায় ১০ বছর আগে কলমাকান্দা উপজেলার ক্ষুদ্র সিধলী গ্রামের তোরাব আলীর ছেলে শফিকুল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলেসন্তান রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, বিয়ের পর থেকেই শফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা পারভীনের কাছে যৌতুক দাবি করে আসছিলেন। ২০১৯ সালের ২৫ মার্চ শফিকুল ইসলাম এক লাখ টাকা যৌতুক দাবি করেন। পারভীন টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। পরে তিনি বাবার বাড়িতে চলে যান।

পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিষয়টির মীমাংসা হলে পারভীন আবার স্বামীর বাড়িতে ফিরে যান।

এর এক মাসেরও কম সময় পর, ২০১৯ সালের ২৬ এপ্রিল গভীর রাতে পারভীনের মৃত্যুর খবর পায় তার পরিবার। খবর পেয়ে স্বজনরা শ্বশুরবাড়িতে গিয়ে ঘরের বারান্দায় তার লাশ দেখতে পান। মামলার নথি অনুযায়ী, পারভীনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর পারভীনের ভাই মো. আবু ইউসুফ বাদী হয়ে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় শফিকুল ইসলাম, তার বাবা তোরাব আলী, মা সখিনা খাতুনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. নুরুল কবির রুবেল বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দেওয়া হাই কোর্টের রায় বাতিল

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

​কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

মুদির দোকান ও বিউটি পার্লার আসছে ভ্যাটের আওতায়

কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল 

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ : অর্থমন্ত্রী

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৬৮৯

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

গাইবান্ধায় রেস্টুরেন্ট কর্মচারীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, উত্তেজিত জনতা, পুরিয়ে দিলো রেস্টুরেন্ট

১১

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১২

গোবিন্দগঞ্জে ৫৪ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার, বছর না যেতেই ধস

১৩

ঋণের চাপে হতাশা, ঠাকুরগাঁওয়ে গাছে ঝুলে এক ব্যক্তির আত্মহত্যা

১৪

গাইবান্ধায় ব্রেন টিউমারে আক্রান্ত শায়রা কে বাঁচাতে বাবা-মায়ের আকুতি 

১৫

গাইবান্ধা শহরে ব্যবসায়ীর বাসায় চুরি, স্বর্ণ ও নগদ টাকা লুট

১৬

আদিতমারীতে নন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি করলেন স্কুল মাস্টার

১৭

লালমনিরহাটে তিস্তার পানি আবারও কমেছে, নেই বড় ধরনের বন্যার আশঙ্কা

১৮

চলনবিলের বুকে ইতিহাসের নীরব সাক্ষী চৌগ্রাম জমিদার বাড়ি, সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে শত বছরের ঐতিহ্য

১৯

আজ ২৪ জুন, দিনটি কেমন যাবে আপনার?

২০