RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

গাইবান্ধায় যুব অধিকার পরিষদ নেতাকে হত্যাচেষ্টা, ছুরিকাঘাতে গুরুতর আহত

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতি মো. আরিফুল ইসলাম আরিফের ওপর হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গাইবান্ধা শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলার ফলিয়ার পাথার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি আরিফকে বহনকারী অটোরিকশা থামিয়ে জোরপূর্বক নামিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পেটের উপরের অংশে একাধিকবার আঘাত করা হয়।

আহত আরিফের স্বজনরা জানান, হামলাকারীরা তাকে মাটিতে ফেলে হাত-পা চেপে ধরে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে। একপর্যায়ে পাশের এলাকার এক ব্যক্তি টর্চলাইটের আলো ফেললে হামলাকারীরা বিচলিত হয়ে পড়ে। সেই সুযোগে গুরুতর আহত অবস্থায় আরিফ প্রাণ বাঁচাতে দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিকিৎসক ও পারিবারিক সূত্রে জানা গেছে, তার পেটের উপরের অংশে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। এছাড়া গলার বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দ্রুত চিকিৎসা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বজনরা।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়। এ ধরনের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে তার লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে হামলার পেছনের কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানা গেছে।

এ ঘটনায় ফুলছড়ি উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতা বা রাজনৈতিক বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের পথে প্রধানমন্ত্রী

গাইবান্ধায় রাস্তার ড্রেনের ঢাকনা ভেঙে ‘মরণফাঁদ’: যেকোনো সময়  ঘটতে পারে দুর্ঘটনা

আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাইকৃত মোটরসাইকেল

গাইবান্ধায় নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদস্যদের এআই প্রযুক্তির প্রশিক্ষণ শুরু

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে

বর্ষা ও বিলভ্রমণকে ঘিরে সিংড়ায় নৌকা তৈরির ধুম, ব্যস্ত কারিগররা

দিনাজপুরে পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ফুলছড়ি চরাঞ্চলে গাঁজার গাছ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানোর ঘোষণা

১০

গাইবান্ধায় যুব অধিকার পরিষদ নেতাকে হত্যাচেষ্টা, ছুরিকাঘাতে গুরুতর আহত

১১

দিনাজপুরে আইনজীবী সারােয়ার জাহান হীরার উপর সন্ত্রাসি হামলার প্রতিবাদের মানববন্ধন

১২

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৩

উলিপুরে ফুল সংগঠনে শিক্ষাবৃত্তি পেল ৪৯ শিক্ষার্থী 

১৪

 লালমনিরহাটে তিস্তার পানি কমেছে ৪৪ সেন্টিমিটার, তবুও রয়েছে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

১৫

অস্ট্রিয়ার ম্যাচের আগে নতুন লুকে মেসি-ডি পল

১৬

স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৭

গাইবান্ধায় শিবির নেতার হত্যার বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ 

১৮

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

নাটোরে ‘বাঘ’ আতঙ্কে এলাকাবাসী

২০