RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

দিনাজপুরে পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরে পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  ২২ জুন সোমবার দিনাজপুর সদরের ৩ নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের হলরুমে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে ইউনিয়ন মাল্টিসেক্টর প্ল্যাটফর্ম (এমএসপি)  সদস্য এবং প্রধান কৃষকদের জন্য রেইনস প্রকল্পের আওতায় পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষার।

প্রধান অতিথি বলেন, সুস্থতা আল্লাহতালার বড় একটি নেয়ামত।তাই পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি বাড়াতে হবে। সচেতনতা বাড়াতে না পারলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। সুস্থ ভাবে বাঁচার জন্য অবশ্যই পুষ্টিকর খাবার খেতে প্রত্যেককে গুরুত্ব দিতে হবে। শিশু ও কিশোরদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণ অপরিহার্য।

অনুষ্ঠানের প্রশিক্ষণ পরিচালনা করেন গেইনের প্রকল্প সমন্বয়কারী মোঃ মাহবুবুল আলম ও কনসালটেন্ট সুবর্না ইসলাম। বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা আবু বোরহান উদ্দীন, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আজিজার রহমান, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

প্রশিক্ষক মাহবুবুল আলম বলেন, গ্রামীণ পর্যায়ে পুষ্টির মান বাড়াতে স্থানীয় কৃষকদের দক্ষ করে তোলাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।‎ স্থানীয় পর্যায়ে পুষ্টি ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরি করা। উৎপাদন বৈচিত্র্য বাড়ানোর মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানো সম্ভব।

তাই নিজেকে ফিট রাখতে

পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। দৈনিক খাবারে পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল যোগ করা অত্যন্ত জরুরি।

এছাড়াও কিশোর ও কিশোরীদের আমিষ খাবারের প্রতি যত্নশীল হওয়ার বিষয়ে, নিরাপদ শাকসবজি ও ফলমূল চাষ, কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং পুষ্টি মডেল বাগান তৈরি, উৎপাদিত খাদ্য সঠিকভাবে সংরক্ষণ ও পুষ্টিমান বজায় রেখে রান্নার পদ্ধতি, গর্ভবতী মা ও শিশুদের সুষম খাদ্যের প্রয়োজনীয়তা এবং অপুষ্টির লক্ষণ ও প্রতিকারসহ বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষনে অংশগ্রহণ করেন ফাজিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শিক্ষক, কৃষক, বাজার কমিটি, নারী উদ্যোক্তা, ইউপি সদস্য ও সচিব, সাংবাদিক, কৃষি কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, ইমাম, স্বাস্থ্য কর্মকর্তা ও সুধী সমাজে নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের পথে প্রধানমন্ত্রী

গাইবান্ধায় রাস্তার ড্রেনের ঢাকনা ভেঙে ‘মরণফাঁদ’: যেকোনো সময়  ঘটতে পারে দুর্ঘটনা

আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাইকৃত মোটরসাইকেল

গাইবান্ধায় নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদস্যদের এআই প্রযুক্তির প্রশিক্ষণ শুরু

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে

বর্ষা ও বিলভ্রমণকে ঘিরে সিংড়ায় নৌকা তৈরির ধুম, ব্যস্ত কারিগররা

দিনাজপুরে পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ফুলছড়ি চরাঞ্চলে গাঁজার গাছ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানোর ঘোষণা

১০

গাইবান্ধায় যুব অধিকার পরিষদ নেতাকে হত্যাচেষ্টা, ছুরিকাঘাতে গুরুতর আহত

১১

দিনাজপুরে আইনজীবী সারােয়ার জাহান হীরার উপর সন্ত্রাসি হামলার প্রতিবাদের মানববন্ধন

১২

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৩

উলিপুরে ফুল সংগঠনে শিক্ষাবৃত্তি পেল ৪৯ শিক্ষার্থী 

১৪

 লালমনিরহাটে তিস্তার পানি কমেছে ৪৪ সেন্টিমিটার, তবুও রয়েছে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

১৫

অস্ট্রিয়ার ম্যাচের আগে নতুন লুকে মেসি-ডি পল

১৬

স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৭

গাইবান্ধায় শিবির নেতার হত্যার বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ 

১৮

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

নাটোরে ‘বাঘ’ আতঙ্কে এলাকাবাসী

২০