RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
২২ জুন ২০২৬, ২:৫১ অপরাহ্ন

উলিপুরে ফুল সংগঠনে শিক্ষাবৃত্তি পেল ৪৯ শিক্ষার্থী 

ছবিঃ আরসিটিভি

কোমলমতি শিশু শিক্ষার্থীদের উৎসাহিত, মেধা বিকাশে অনুপ্রাণিত করতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার মোট ৪৯ জন শিক্ষার্থীকে ফুল শিক্ষাবৃত্তি- ২০২৫ প্রদান করা হয়।

২২ জুন  সোমবার সকাল ১০টায়  উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে শিক্ষার্থীদের সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। ফুল শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ। আরো উপস্থিত ছিলেন উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল, উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতেমা তোকদার,  উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিক, ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের সহ উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন গণমাধ্যম কর্মী,  বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।  উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম গ্রেডে  বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আফিয়া তাসনিম বলেন, এই বৃত্তির জন্য আমি অনেক পড়াশোনা করেছি।  বৃত্তি পেয়ে আমি খুব খুশি। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই।

অভিভাবক আ. আউয়াল আলী  বলেন,  আমার ছেলে  ফুল শিক্ষাবৃত্তি পেয়েছে। ইউএনও স্যারের উপস্থিতি শিক্ষার্থীরা আরো বেশি উৎসাহিত হবে। এরকম আয়োজন আরো বেশি বেশি হওয়া দরকার। ফুলকে ধন্যবাদ

 ইউএনও এ. টি.এম. আরিফ বলেন, এই অনুষ্ঠানে এসে জানতে পারলাম ফাইট আনটিল লাইট ( ফুল)  দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম অঞ্চলে খুব ভালো ভালো কাজ করছে। এই ভালো কাজগুলোর মধ্যে অন্যতম একটি কাজ হল আজকের এই ফুল শিক্ষা বৃত্তি প্রদান। এই ফুল শিক্ষা বৃত্তির মাধ্যমে সত্যিই শিক্ষার্থীরা আরো বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত হবে। আমি ফুল এর  মঙ্গল কামনা করছি ।

উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল জানান,  আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। ফুল শিক্ষাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা আরো বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। ফুল কুড়িগ্রাম অঞ্চলে দীর্ঘ দিন ধরে সমাজ উন্নয়নে অসাধারণ কাজ করে যাচ্ছে। ফাইট আনটিল লাইট ( ফুল) এর নির্বাহী পরিচালক আ. কাদের আমার ছাত্র। ফুল এর  কার্যক্রম দেখে ও জেনে আমি গর্বিত।

ফুলের নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, ফাইট আনটিল লাইট ( ফুল) ২৯ বছর ধরে কুড়িগ্রাম অঞ্চলে টেকসই শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সহ বিবিধ জনকল্যাণমূলক কাজ করে আসছে। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মিলিত সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় রাস্তার ড্রেনের ঢাকনা ভেঙে ‘মরণফাঁদ’: যেকোনো সময়  ঘটতে পারে দুর্ঘটনা

আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাইকৃত মোটরসাইকেল

গাইবান্ধায় নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদস্যদের এআই প্রযুক্তির প্রশিক্ষণ শুরু

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে

বর্ষা ও বিলভ্রমণকে ঘিরে সিংড়ায় নৌকা তৈরির ধুম, ব্যস্ত কারিগররা

দিনাজপুরে পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ফুলছড়ি চরাঞ্চলে গাঁজার গাছ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানোর ঘোষণা

গাইবান্ধায় যুব অধিকার পরিষদ নেতাকে হত্যাচেষ্টা, ছুরিকাঘাতে গুরুতর আহত

১০

দিনাজপুরে আইনজীবী সারােয়ার জাহান হীরার উপর সন্ত্রাসি হামলার প্রতিবাদের মানববন্ধন

১১

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১২

উলিপুরে ফুল সংগঠনে শিক্ষাবৃত্তি পেল ৪৯ শিক্ষার্থী 

১৩

 লালমনিরহাটে তিস্তার পানি কমেছে ৪৪ সেন্টিমিটার, তবুও রয়েছে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

১৪

অস্ট্রিয়ার ম্যাচের আগে নতুন লুকে মেসি-ডি পল

১৫

স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৬

গাইবান্ধায় শিবির নেতার হত্যার বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ 

১৭

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

নাটোরে ‘বাঘ’ আতঙ্কে এলাকাবাসী

১৯

দেশের বাঁজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

২০