পরীক্ষামূলক
LIVE TV

ফুলছড়ি চরাঞ্চলে গাঁজার গাছ উদ্ধার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার করেছে ফুলছড়ি থানা পুলিশ। আজ সোমবার সকালে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুইটি গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলো জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের চাষ, উৎপাদন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন