গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধায় ছাত্রশিবিরে ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে ও আসামীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।
আজ সোমবার ২২ জুন সকাল সাড়ে ১১ টার দিকে গাইবান্ধা পৌর শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পদক্ষিণ করে বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এতে জেলার সাত উপজেলা থেকে আসা শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন প্লেকার্ড ও শ্লোগানে শ্লোগানে শিবির নেতা সাইফুল্লাহ হত্যার বিচার দাবি করেন।বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামী ফেরদৌস আলম,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি মোজাহিদুল হাসান,জেলা শিবিরের সাধারণ সম্পাদক ফাহিম হাসান, সাবেক জেলা সভাপতি আবু হাসান আকন্দ, মোঃ ফেরদৌস সরকার রুম্মান সহ অনেকে।
এসময় বক্তারা বলেন, বোনারপাড়া ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মুকুল ও তার ভাই পলাশ সহ বেশ কয়েকজন মিলে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকে নির্মমভাবে হত্যা করে।হত্যার প্রায় ১৬ ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করেনি পুলিশ। যদি আসামীদের দ্রুত গ্রেফতার না করা হয় তাহলে শিবির নেতারা সারা বাংলাদেশ অচল করে দেওয়া ও হুশিয়ারী দেন।
এর আগে,গতকাল বিকালে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বোনারপাড়া বাজারের চারমাথা এলাকায় এ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধের জেরে বোনারপাড়া ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মুকুল ও তার ভাই পলাশ সহ বেশ কয়েকজন মিলে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর উপর হামলা করে।রক্ত অবস্থা শিবির নেতা মাটিতে লুটিয়ে পড়ে ঘটনা স্থলে মারা যান।
নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি। তিনি উপজেলার শিমুল তাইর গোরস্থানপাড়া গ্রামের হবিবার রহমান মওলানার ছেলে।আহত সালাউদ্দিন একই ইউনিয়নের ফুটানি বাজার এলাকার বাসিন্দা এবং দুদু মিয়ার ছে
মন্তব্য করুন