RCTV Logo বিনোদন ডেস্ক
১৪ জুন ২০২৬, ৭:০০ অপরাহ্ন

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

ছবিঃ সংগৃহীত

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছে বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মহলে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সিনেমাপ্রেমীদের আড্ডায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আহমেদ খান পরিচালিত এই ছবিটি।

শুধুমাত্র সাধারণ দর্শকই নন, চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় কিস্তি। মুক্তির মাত্র দুই দিনের মাথায় ছবিটির ট্রেলার ২৮ মিলিয়নেরও বেশি ভিউ কুড়িয়েছে। সেই সঙ্গে দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষস্থানে।

দর্শক উত্তেজনার পারদ কতটা উঁচুতে, তার প্রমাণ মিলল আন্তর্জাতিক চলচ্চিত্র ডাটাবেজ আইএমডিবিতে। বর্তমানে আইএমডিবির ‘টপ ১০ মোস্ট অ্যান্টিসিপেটেড’ ভারতীয় ছবির তালিকায় এক নম্বরে রাজত্ব করছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। এই ছবির হাত ধরেই দীর্ঘ বিরতির পর নিজের জনপ্রিয় এই কমেডি ফ্র্যাঞ্চাইজিতে প্রত্যাবর্তন করছেন অক্ষয় কুমার।

ছবিতে অক্ষয় কুমারকে দেখা যাবে একজন ব্যর্থ অভিনেতার চরিত্রে। নিজের ডুবতে বসা ক্যারিয়ার বাঁচাতে তিনি জুটি বাঁধেন এক সুপারস্টার অভিনেত্রীর সঙ্গে, যে চরিত্রে রূপদান করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। সিনেমার গল্প মোড় নেয় তখন, যখন শুটিংয়ের প্রয়োজনে পুরো টিম হাজির হয় প্রত্যন্ত এক গ্রামে।

সেখানকার সাধারণ মানুষ এই অভিনয়শিল্পীদের দলটিকে সত্যিকারের সেনাবাহিনী ভেবে ভুল করে বসে। গ্রামের সবচেয়ে বড় গ্যাংস্টার বা দুষ্কৃতীর হাত থেকে বাঁচতে তারা এই টিমের কাছে সাহায্য চায়। আর এই ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করেই একের পর এক অদ্ভুত ও হাসির ঘটনা ঘটতে থাকে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী

গাইবান্ধায় ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প প্রদর্শনের সমাপনী কর্মসুচির সনদ বিতরন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

বিশ্ব রক্তদাতা দিবস আজ

কল্যাণ সুবিধা পাওয়ার অপেক্ষায় ৪৪ হাজার বেসরকারি শিক্ষক

লালমনিরহাটে সড়কে বালু রেখে বায়ুদূষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

১০

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১১

লালমনিরহাটের হত্যা মামলার ৩ আসামি রংপুর থেকে গ্রেপ্তার

১২

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

১৩

দিনাজপুরে পার্টনার প্রকল্পের মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

গাইবান্ধায় ৮ শত গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১৫

কুড়িগ্রামে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

১৬

বাড়ির আঙিনায় ইতিহাস-ঐতিহ্যের মেলা: গাইবান্ধায় জীমের অনন্য সংগ্রহশালা

১৭

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৮

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

১৯

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

২০