দিনাজপুর প্রতিনিধি 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, দিনাজপুর জেলা বিএনপির সাবেক সভানেত্রী এবং দিনাজপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খুরশীদ জাহান হক (চকলেট আপা)-এর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন রোববার দিনাজপুর শহরের পুলহাট কসবাস্থ আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ মো. মাহবুব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, দপ্তর সম্পাদক আকতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. নুর নবী, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ মো. আহসান হাবীব, নুর ইসলাম তুষার, মনোয়ারুল হক মার্শাল, রবিউল আলম বাবু, মোর্শেদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা খুরশীদ জাহান হকের রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তারা দিনাজপুরের উন্নয়ন ও জনসেবায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পরে খুরশীদ জাহান হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান মোহতামিম মাওলানা মো. নুর আলম।
মন্তব্য করুন