RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন

লালমনিরহাটের হত্যা মামলার ৩ আসামি রংপুর থেকে গ্রেপ্তার

ছবিঃ আরসিটিভি

‎লালমনিরহাটের আদিতমারীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দায়ের করা এক হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।

‎র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি এলাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ২ জুন সকালে উজ্জল মিয়া (২৬) নামে এক যুবকের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৮ জুন রাত ১টার দিকে তিনি মারা যান।

‎এ ঘটনায় নিহতের মা রহিমা বেওয়া বাদী হয়ে আদিতমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।

‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটে রংপুর মহানগরীর তাজহাট থানার মডার্ন মোড় এলাকায় অভিযান চালিয়ে সৈয়দপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস বাস থেকে মামলার ৫, ৬ ও ৮ নম্বর এজাহারভুক্ত আসামি ফজলুল হক (৪২), ছকিনা বেগম (৩৮) ও লাইলী বেগম (৫০)-কে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতদের বাড়ি আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি এলাকায়। পরে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প প্রদর্শনের সমাপনী কর্মসুচির সনদ বিতরন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

বিশ্ব রক্তদাতা দিবস আজ

কল্যাণ সুবিধা পাওয়ার অপেক্ষায় ৪৪ হাজার বেসরকারি শিক্ষক

লালমনিরহাটে সড়কে বালু রেখে বায়ুদূষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

লালমনিরহাটের হত্যা মামলার ৩ আসামি রংপুর থেকে গ্রেপ্তার

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

দিনাজপুরে পার্টনার প্রকল্পের মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

গাইবান্ধায় ৮ শত গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১১

কুড়িগ্রামে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

১২

বাড়ির আঙিনায় ইতিহাস-ঐতিহ্যের মেলা: গাইবান্ধায় জীমের অনন্য সংগ্রহশালা

১৩

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৪

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

১৫

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৬

লালমনিরহাটে বিজিবির অভিযানে ৮২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ

১৭

আজ বিশ্ব গোসল দিবস

১৮

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৯

আজ ট্রাম্পের জন্মদিন

২০