RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

কুড়িগ্রামে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

ছবিঃ আরসিটিভি

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের লক্ষ্যে কুড়িগ্রামে জেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) দিনব্যাপী শহরেরর পৌর টাউন হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে জেলার নয় উপজেলার শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক ধারণা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে উপজেলার পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেন, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা দেশের উন্নয়ন ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রদর্শনী শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

লালমনিরহাটের হত্যা মামলার ৩ আসামি রংপুর থেকে গ্রেপ্তার

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

দিনাজপুরে পার্টনার প্রকল্পের মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় ৮ শত গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

বাড়ির আঙিনায় ইতিহাস-ঐতিহ্যের মেলা: গাইবান্ধায় জীমের অনন্য সংগ্রহশালা

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১০

লালমনিরহাটে বিজিবির অভিযানে ৮২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ

১১

আজ বিশ্ব গোসল দিবস

১২

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৩

আজ ট্রাম্পের জন্মদিন

১৪

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

পরিচয় মিলল পুকুরে ভেসে উঠা নারীর মরদেহের, দীর্ঘদিন ধরে ছিলেন নিখোঁজ

১৬

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৭

দিনভর পুশইন-পুশব্যাক নাটকীয়তা, রাতে এক শিশুকে ফেরত নিল বিজিবি

১৮

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৯

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জে যাচ্ছেন এমপি আমির হামজা

২০