গাইবান্ধা প্রতিনিধি 

মেধা- বিজ্ঞান- উদ্বোধনের দেশ” সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ভাবনা প্রদর্শনের সমাপনী কর্মসুচির পুরস্কার হিসেবে সনদ ও সম্মননা স্মারক প্রদান করা হয়েছে।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম(EES) ও এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় আজ (১৪ জুন) রবিবার বিকেল ৩ টার দিকে শহরের বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শ্রেনীকক্ষে এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)একেএম হেদায়েতুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান। এছাড়াও প্রত্যেকটি উপজেলার একাডেমিক সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ক্ষুদে বিজ্ঞানীদের নিত্য নতুন উদ্বোধনী কাজে মনোযোগী হবার পরামর্শ দেন। পাশাপাশি বক্তারা প্রত্যাশা করেন, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্বোধনী প্রজেক্ট গুলো জাতীয় পর্যায়ে গিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। সব শেষে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।
আলোচনা শেষে পনেরো জন নির্বাচিত ক্ষুদে বিজ্ঞানীদের উদ্বোধনী বিষয়ক সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এদের মধ্যে ছয় জন শিক্ষক ও নয় জন শিক্ষার্থী রয়েছে। আলোচনা সভার আগে উদ্বোধনী প্রজেক্টের ষ্টলগুলো ঘুরে দেখেন জেলা প্রশাসক।
জেলার প্রত্যেক টি উপজেলার ৭ টি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে ড্রাইভিং মোটর সিষ্টেম, ইমোশনাল শোপিছ, স্মার্ট রেলওয়ে সিষ্টেম ব্যাসড স্মার্ট সিটির ৭ টি উদ্বাধনী প্রজেক্টের ষ্টল বসানো হয়।
ষ্টলগুলোত পরিদর্শন শেষে বিচারকদের মুল্যায়নের পর, ইউনিভার্সাল এআই সেফটি কর (হোম এন্ড ড্রাইভ) প্রজেক্ট নিয়ে, প্রথম স্থান অর্জন করে পলাবাড়ী উপজেলার গ্রীন ফিল্ট স্কুল এন্ড কলেজ, গ্যাস লিকেজ ডিটেক্টর ও ব্রাসলেস ডি.সি মোটর প্রজেক্ট নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে গোবিন্দগঞ্জের চকমানিকপুর আমিনীয়া কামিল মাদ্রাসা ও ফটোভলটিক ট্রি উদ্বোধনী প্রজেক্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করে সদর উপজেলার আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ। শেষে বিজয়ীদের সনদ ও সম্মননা স্মারক প্রদান করা হয়।
প্রথম স্থান অর্জন করা দলটি জাতীয় পর্যায়ে নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপনের সুযোগ পাবে।
উল্লেখ্য: গত ১২ জুন শুক্রবার জেলার ৭ উপজেলার ৯০ টি স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী
মন্তব্য করুন