RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৫ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

দাওয়াত খেতে গিয়ে হামলায় বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার বাবা ও ছেলে

নীলফামারীর কিশোরগঞ্জে ফুফুর বাড়িতে দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার হয়ে রেজাউল করিম (৪০) নামে এক বিএনপি নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। এঘটনায় দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

নিহত রেজাউল করিম মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া এলাকার পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে ও তিনি ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাগুড়া দোলাপাড়া এলাকায় মৃত আফাজ উদ্দিনের ছেলে মিষ্টু মিয়া (৫২) ও তার ছেলে আদম আলী (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছয় ছেলের মধ্যে পাঁচ ভাইয়ের সঙ্গে অপর ভাই আমিন উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত সোমবার রেজাউল করিম আত্মীয় স্বজনসহ ফুফা আমিন উদ্দিনের বাড়িতে দাওয়াত খেতে যায়। এসময়ে আমিন উদ্দিনের অপর ভাই ও তার ছেলেরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রেজাউল করিমসহ দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গত মঙ্গলবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিমের মৃত্যু হয়।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এঘটনার নিহতের স্বজন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, বিএনপি নেতা রেজাউল করিম নিহতের ঘটনার গত বুধবার বিকেলে আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে স্থানীয়রা। এসময়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফাসহ অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেতে গিয়ে হামলায় বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার বাবা ও ছেলে

নাটোরে ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

গাইবান্ধায় অর্থ আত্মসাৎকারী ২ ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেফতার

মেয়ের বাবা হলো শাকিব খান, নিশ্চিত করলো বুবলী

বালুর সঙ্গে রং মিশিয়ে কীটনাশক তৈরীর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নাটোরে বেগুনক্ষেতে গাঁজার চাষ, ৩টি গাছসহ আটক এক

লালমনিরহাটে ৫ বছরের শিশু ধর্ষণ, র‍্যাবের অভিযানে ধর্ষক গ্রেফতার

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ১৫ কোটি টাকা ক্ষতি

১০

মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষককে গণধোলাই

১১

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কড়া নজরদারি

১২

পঞ্চগড় সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, চলছে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

১৩

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

১৪

বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে, গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

১৫

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১৬

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

১৭

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

লালমনিরহাটে কৃত্রিম হাত-পা সংযোজন ও হৃদরোগীদের সহায়তায় কর্মশালা, তালিকাভুক্ত কয়েকশ রোগী

১৯

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা,সেতুর যন্ত্রণায় ভুগছে ৩ ইউনিয়নের বাসিন্দা।

২০