নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বালুর সঙ্গে রং মিশিয়ে কৃষি জমিতে দেওয়া ভেজাল কীটনাশক তৈরীর দায়ে সাজিদা বেগম (৪০) নামে ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৫ জুন) সকালে দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত সাজিদা বেগম ওই এলাকার ফরিজ উদ্দিনের স্ত্রী।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা। এতে উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ ও থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
জানা যায়, সাজিদা বেগম কয়েক মাস ধরে বালুর সঙ্গে রং মিশিয়ে কৃষি জমিতে দেওয়া কীটনাশক তৈরী করছিলেন। আজকে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান চালিয়ে ৩৫০ কেজি প্যাকেটজাত এবং ৪০০ কেজি খোলা অবস্থায় থাকা ভেজাল কীটনাশক জব্দ করেন। পরে সেখানে সাজিদাকে ৫০ হাজার জরিমানা করে জব্দকৃত ভেজাল কীটনাশক ধ্বংস করা হয়।
এবিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, বালুর সঙ্গে রং মিশিয়ে ভেজাল কীটনাশক তৈরীর দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে ৭৫০ কেজি ভেজাল কীটনাশক ধ্বংস করা হয়।
মন্তব্য করুন