স্পোর্টস ডেস্ক 

ফিফার বেঁধে দেওয়া চূড়ান্ত সময়সীমার একদম শেষ মুহূর্তে এসে আসন্ন ফুটবল বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সেনেগাল। প্রাথমিক স্কোয়াড থেকে দুই ডিফেন্ডার মুস্তাফা এমবো এবং ইলাই কামারাকে বাদ দিয়ে নিজেদের মূল দল চূড়ান্ত করেছেন প্রধান কোচ পাপে থিয়াউ।
এর আগে গত ২১ মে বিশ্বকাপের জন্য ২৮ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছিলেন কোচ। সেখান থেকে প্যারিস এফসির সেন্ট্রাল ব্যাক মুস্তাফা এমবো এবং বেলজিয়ামে জন্ম নেওয়া আন্ডারলেখটের ফুলব্যাট ইলাই কামারাকে মূল স্কোয়াড থেকে ছাঁটাই করা হয়েছে।
আফ্রিকান অঞ্চলের ১০টি কোয়ালিফায়ার দেশের মধ্যে সেনেগালকেই এবারর আসরে সবচেয়ে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। দলের আক্রমণভাগের নেতৃত্ব থাকবে ৩৪ বছর বয়সী আল নাসর তারকা সাদিও মানের কাঁধে।
মানে ছাড়াও সেনেগালের এই শক্তিশালী ফরোয়ার্ড লাইনে ডাব পেয়েছেন বায়ার্ন মিউখের তারকা ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন, এভারটনের ইলমান এনদিয়ায়ে এবং ক্রিস্টাল প্যালেসের উইঙ্গার ইসশাইল সার। এছাড়া চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন ১৮ বছর বয়সী বায়ার্ন মিউনিখ তারকা বারা এনদিয়ায়ে।
আগামী ১৬ জুন শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সেনেগাল।
বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের সেনেগাল স্কোয়াড:
গোলরক্ষক:
এডুয়ার্ড মেন্ডি, মোরি দিয়াও, ইয়েভান দিওফ।
ডিফেন্ডার:
ক্রেপিন দিয়াত্তা, অ্যান্টোইন মেন্ডি, কালিদু কুলিবালি, এল হাদজি মালিক দিওফ, মামাদু সার, মুসা নিয়াকাহাতে, আবদুলায়ে সেক, ইসমাইল জ্যাকবস।
মিডফিল্ডার:
ইদ্রিসা গানা গেয়ে, পাপে গেয়ে, লামিন কামারা, হাবিব দিয়ারা, পাথে সিস, পাপে মাতার সার, বারা সাপোকো এনদিয়ায়ে।
ফরোয়ার্ড:
সাদিও মানে, ইসমাইলা সার, ইলিমান এনদিয়ায়ে, আসানে দিয়াও, ইব্রাহিম এমবায়ে, নিকোলাস জ্যাকসন, বাম্বা ডিয়েং, শেরিফ এনদিয়ায়ে।
মন্তব্য করুন